AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs KKR : জয়ের খোঁজে মরিয়া কেকেআর, আজ কি ফিরছেন ধোনি?

IPL 2026 : যেখানে কলকাতার মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন লখনৌয়ের মুকুল চৌধুরী, সেখানে সঞ্জুর শতরানের সুবাদে জয়ের মুখ দেখেছে সিএসকে। ৫৬ বলে ১১৫ রান করেছেন সঞ্জু। ৪ উইকেট পেয়েছেন জেমি ওভারটনও। ফিট হয়ে গিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। দলে ইতিমধ্যেই রয়েছেন সরফরাজ খান।

CSK vs KKR : জয়ের খোঁজে মরিয়া কেকেআর, আজ কি ফিরছেন ধোনি?
অবশেষে মাঠে দেখা যাবে ধোনিকে?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 11:50 AM
Share

কলকাতা : আইপিএলে হয়ে গিয়েছে প্রায় ২০টি ম্যাচ, এর মধ্যেই উঠে আসছেন বেশ কিছু তারকা। তবে এই আইপিএলে কেকেআর-ই একমাত্র দল, যারা এখনও এক ম্যাচেও জয় পায়নি। একমাত্র বৃষ্টিতে পণ্ড পাঞ্জাব ম্যাচ থেকেই এক পয়েন্ট জুটেছে কলকাতার। এমন অবস্থায় আজ চিপকে চেন্নাইয়ের মুখোমুখি হতে চলেছে কেকেআর। আজ যেন তেন প্রকারেণ জিততেই হবে কেকেআরকে।

যেখানে কলকাতার মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন লখনৌয়ের মুকুল চৌধুরী, সেখানে সঞ্জুর শতরানের সুবাদে জয়ের মুখ দেখেছে সিএসকে। ৫৬ বলে ১১৫ রান করেছেন সঞ্জু। ৪ উইকেট পেয়েছেন জেমি ওভারটনও। ফিট হয়ে গিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। দলে ইতিমধ্যেই রয়েছেন সরফরাজ খান। কিন্তু বড় রান পাচ্ছেন না অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আজ রানে ফিরতে মরিয়া সিএসকে। খুব সম্ভবত আজকের ম্যাচে মাঠে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এর আগে চোটের কারণে ৪ ম্যাচ না খেললেও আজ প্রত্যাবর্তন হতে পারে থালার।

উল্টে, কেকেআরের চিন্তা অনেক। প্রথম চিন্তা, মিডল ওভারগুলিতে রান এলেও লম্বা ইনিংস খেলতে পারছেন না নাইট ব্যাটাররা। অধিনায়ক রাহানে একটা শতরান পেলেও ধীরগতির শুরু করছেন ফলে রানরেটের দিকে চাপের সম্মুখীন হচ্ছে কেকেআর। বরুণ চক্রবর্তী আগের দুই ম্যাচে খেলেননি। আজ দলে দেখা যেতে পারে তাঁকেও। ক্যামেরন গ্রিন আগের ম্যাচে বোলিং করলেও তাঁকে একদমই স্বচ্ছন্দ লাগে নি। রিঙ্কু সিং সহ অধিনায়কোচিত কোনও ইনিংস এখনও খেলতে সক্ষম হননি।

আজকের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে অনেক ভাবতে হবে কেকেআর শিবিরকে। যেমন উইকেট দরকার নারিন ও বরুণের, তেমনই বড় রানের প্রত্যাশা করা হবে ফিন অ্যালেনের থেকেও। ক্যামেরন গ্রিনের থেকেও প্রত্যাশা থাকবে কেকেআরের। আবার, কেকেআরকে হারিয়ে নিজেদের ‘জয়ের মোমেন্টাম’ ধরে রাখতে চাইবে সিএসকে।

Follow Us
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?