AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024 ভিডিয়ো: দুই বালক বলে উঠল, ‘ও আ গ্যায়া’, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এমন কে এল!

IPL, Mumbai Indians: সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর এই সিরিজে পারফরম্যান্স যেমন মুগ্ধ করার মতো, তেমনই প্রাপ্তি অনেক কিছু। তেমনই ক্য়াপ্টেনের কিছু কথাও ভাইরাল। হিরো হওয়ার বিষয়টাই যেমন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। একঝাঁক তরুণ ক্রিকেটারের অভিষেক হয়েছে এই সিরিজে। ক্যাপ্টেন রোহিত শর্মা যেমন মজার মন্তব্য করেন, তেমনই জুনিয়রদের বকতেও ছাড়েন না। ভালো পারফর্ম করলে বুকে জড়িয়ে নেন।

IPL 2024 ভিডিয়ো: দুই বালক বলে উঠল, 'ও আ গ্যায়া', মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এমন কে এল!
Image Credit: IPL
| Updated on: Mar 18, 2024 | 7:25 PM
Share

সিঁড়িতে বসে এক বালক। হঠাৎই আর একজন দৌড়ে এলেন। জরুরি খবর ছিল তার কাছে। যতটা দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উঠলেন। বন্ধুকে জানালেন, ‘ও আসছে’। এ বার ও টা কে! দ্বিতীয় জন তাই প্রশ্ন প্রশ্ন করল, ‘কে আসছে?’। সরাসরি না বলে একটা উদাহরণ দিল। আরে ওই যে, ‘বাগানে বেড়াতে দেয় না।’ এতেও অবশ্য ক্লিয়ার হয়নি, কে আসছে। বন্ধুকে বলেন, ‘বেশি হিরো হতে যাস না।’ এ বার কি আর না বুঝে পারা যায়? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর এই সিরিজে পারফরম্যান্স যেমন মুগ্ধ করার মতো, তেমনই প্রাপ্তি অনেক কিছু। তেমনই ক্য়াপ্টেনের কিছু কথাও ভাইরাল। হিরো হওয়ার বিষয়টাই যেমন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। একঝাঁক তরুণ ক্রিকেটারের অভিষেক হয়েছে এই সিরিজে। ক্যাপ্টেন রোহিত শর্মা যেমন মজার মন্তব্য় করেন, তেমনই জুনিয়রদের বকতেও ছাড়েন না। ভালো পারফর্ম করলে বুকে জড়িয়ে নেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচের ঘটনা। ওভারের শেষ বল। ক্যাচিং পজিশনে ফিল্ডিং করতে যাচ্ছিলেন সরফরাজ খান। আম্পায়ার তাঁকে বলেন, হেলমেট ছাড়া দাঁড়ানো যাবে না। রোহিতও বকেন সরফরাজকে। বলেন, ‘বেশি হিরো হওয়ার প্রয়োজন নেই।’ সেই বক্তব্যটি ভাইরাল। তেমনই তরুণ ক্রিকেটারদের নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর রোহিত একটি ছবি পোস্ট করেন। সরফরাজ, শুভমনের মতো তরুণরাও ছিলেন ছবিতে। ক্যাপশন, বাগানে ঘুরে বেড়ানো ছেলেরা। আসলে এটা যে ইংল্যান্ডের তথাকথিত ‘বাজ়বল’কে বিদ্রুপ করা, সেটা পরিষ্কার।

এতটা পড়ার পর পরিষ্কার, মুম্বই শিবিরে কে এমন এলেন! টিম হোটেলে রোহিতের এন্ট্রি নিয়ে মিস্টি একটা ভিডিয়ো পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচ বারই রোহিতের নেতৃত্বে। এ বার রোহিত ক্যাপ্টেন না থাকলেও মাঠে যে তিনি লিডার, এ বিষয়ে সন্দেহ নেই। আর লিডারের এন্ট্রি গ্র্যান্ড হওয়াই স্বাভাবিক।

Follow Us