AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SL Preview: এক চিন্তা মুক্ত! এশিয়া সেরার বিরুদ্ধে অন্য চিন্তা নিয়ে নামছেন স্মৃতিরা

ICC Women's T20 Cup 2024: হরমনপ্রীত কৌরের চোট এবং নেট রান রেট। শ্রীলঙ্কাকে শুধু হারালেই হবে না, ব্যবধান অনেকটা রাখতে হবে যাতে নেট রান রেটে এগিয়ে যাওয়া যায়। কারণ, এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবরও রয়েছে।

IND vs SL Preview: এক চিন্তা মুক্ত! এশিয়া সেরার বিরুদ্ধে অন্য চিন্তা নিয়ে নামছেন স্মৃতিরা
Image Credit: ICC/Getty Images
| Updated on: Oct 09, 2024 | 12:28 AM
Share

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র লড়াই জমে উঠেছে। নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের বিশাল ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। এর ফলে নেট রান রেটেও ব্যাপক প্রভাব পড়েছে। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও ভারতের নেট রান রেট মাইনাসের ঘরেই রয়েছে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। ভারতীয় শিবিরে জোড়া চিন্তা। হরমনপ্রীত কৌরের চোট এবং নেট রান রেট। শ্রীলঙ্কাকে শুধু হারালেই হবে না, ব্যবধান অনেকটা রাখতে হবে যাতে নেট রান রেটে এগিয়ে যাওয়া যায়। কারণ, এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবরও রয়েছে।

এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। গত সংস্করণে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার। অধিনায়ক চামারি আতাপাত্তু দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কাগজে কলমে শ্রীলঙ্কার তুলনায় ভারত অনেকটাই এগিয়ে। যদিও এশিয়া কাপ ফাইনালের কথা ভুলছে না ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও ভারতের চিন্তা বাড়িয়েছিল হরমনপ্রীত কৌরের চোট। জয়ের দোরগোড়ায় টিম। স্টাম্পিং থেকে বাঁচতে ফুল বডি স্ট্রেচ করেছিলেন ক্যাপ্টেন হ্যারি। ওঠার সময় বেকায়দায় গলায় চোট লাগে। ভারতীয় টিমের তরফে বলা হয়েছে, ফিট হয়ে উঠেছেন হরমনপ্রীত। যদিও পূজা বস্ত্রকার এখনও ম্যাচ ফিট নন।

ভারতীয় টিমের নজর ছিল মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এ বারও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ফলে নিউজিল্যান্ডের নেট রান রেট অনেকটাই কমে গিয়েছে। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পয়েন্ট টেবলে আপাতত ৪ নম্বরে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিততে পারলে দুইয়েও উঠে আসার সুযোগ রয়েছে ভারতের সামনে। তাতেও অবশ্য সেমিফাইনালের জন্য অনেক অঙ্ক বাকি থাকবে। প্রাথমিক লক্ষ্য লঙ্কা জয়। কিন্তু এই ম্যাচে হারলে ভারতের সেমিফাইনাল স্বপ্ন ইতি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?