CWG 2026: বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে দেশের নাম উজ্জ্বল করলেন প্রীতি ও জ্যাসমিন!
Boxing Success at CWG 2026: ম্যাচ শেষে ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দেন জ্যাসমিন। ফল ঘোষণার পর তিনি প্রতিপক্ষ মাইকেলা ওয়ালসের হাত তুলে তাঁর লড়াইয়ের প্রশংসা করেন তিনি। যদিও জাদুমণি সিং হেরে গিয়েছেন আজ। এর ফলে আজ, শনিবার পর্যন্ত ভারত ৩০টি মেডেল জিতেছে। এর মধ্যে ৮টি সোনা, ১৫টি রুপো ও ৭টি ব্রোঞ্জ।

গ্লাসগো: কমনওয়েলথ গেমসে আজ, শনিবার ভারতের বক্সিংয়ে এল জোড়া সোনা। শনিবার মহিলাদের ৫৪ কেজি প্রীতি পাওয়ার ও ৫৭ কেজি বিভাগে জ্যাসমিন ল্যাম্বোরিয়া সোনা জিতে ভারতের সাফল্যে নতুন পালক যোগ করলেন।
প্রথমে মহিলাদের ৫৪ কেজির ফাইনালে কানাডার স্কারলেট ডেলগাডোকে ৫-০ ব্যবধানে হারান প্রীতি। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল তাঁর হাতেই। প্রথম রাউন্ডে ৫ বিচারকই প্রীতির পক্ষে রায় দেন। এরপরেও একই ছন্দ বজায় রেখে সহজেই সোনা জিতে নেন ভারতের এই বক্সার। ২২ বছরের প্রীতি এর আগে সেমিফাইনালে জাম্বিয়ার ক্যাথরিন মাওয়াপেকে ৫-০ ব্যবধানে হারিয়েছিলেন। চলতি বছর তিনি বিশ্ব বক্সিং কাপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এবার সেই তালিকায় যোগ হল কমনওয়েলথ গেমসের সোনাও।
এরপর মহিলাদের ৫৭ কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাইকেলা ওয়ালশকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জ্যাসমিন ল্যাম্বোরিয়া। প্রথম রাউন্ডে দুই বক্সারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন জ্যাসমিন। দ্বিতীয় রাউন্ড থেকে আরও আক্রমণাত্মক বক্সিং করেন ও একের পর এক শক্তিশালী ঘুষি মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তিনি। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জিতে ভারতের ঝুলিতে আরও একটি সোনার পদক যোগ করেন তিনি।
ম্যাচ শেষে ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দেন জ্যাসমিন। ফল ঘোষণার পর তিনি প্রতিপক্ষ মাইকেলা ওয়ালসের হাত তুলে তাঁর লড়াইয়ের প্রশংসা করেন তিনি। যদিও জাদুমণি সিং হেরে গিয়েছেন আজ। এর ফলে আজ, শনিবার পর্যন্ত ভারত ৩০টি মেডেল জিতেছে। এর মধ্যে ৮টি সোনা, ১৫টি রুপো ও ৭টি ব্রোঞ্জ। এই মুহূর্তে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন প্রীতিরা।
