AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: লাল-হলুদের হটসিটে হাবাসই, ইমামি সরে যেতেই নতুন সংকটে ইস্টবেঙ্গল!

Antonio Lopez Habas: ভারতীয় ফুটবলের রোডম্যাপ এখনও তৈরি হয়নি। অনিশ্চিত ভবিষ্যৎ। আর্থিক দিক দিয়েও লাভের মুখ দেখছে না বিনিয়োগকারী সংস্থা। তাই ফুটবলে আর বিনিয়োগ করতে রাজি নয় ইমামি। এই অবস্থায় এখন নতুন ইনভেস্টরের খোঁজে ইস্টবেঙ্গল।

East Bengal FC: লাল-হলুদের হটসিটে হাবাসই, ইমামি সরে যেতেই নতুন সংকটে ইস্টবেঙ্গল!
হাবাসImage Credit: ISL
| Edited By: | Updated on: Jul 07, 2026 | 1:08 AM
Share

কলকাতা: অবশেষে জল্পনা সত্যি হল। ইস্টবেঙ্গলের (East Benga FC) কোচ হলেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, লাল-হলুদের কোচ হতে পারেন এই অভিজ্ঞ কোচ, এবার সেই খবরেই সিলমোহর পড়ল। কিন্তু, এর মধ্যেও রয়েছে অসুবিধে। কারণ, হাবাস কোচ হলেও ইস্টবেঙ্গল দলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজের তরফ থেকে কোনও পোস্ট করা হয়নি। তাহলে কি বিচ্ছেদ ঘটল ইস্টবেঙ্গল ও ইমামির (Emami)?

যদিও হাবাস মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের কোচ হয়ে যারপরনাই উচ্ছসিত। তিনি বলেছেন,“ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়ে আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। অত্যন্ত উৎসাহ ও গভীর দায়িত্ববোধ নিয়ে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। এই ক্লাবের প্রতীককে গর্বের সঙ্গে বহন করা। খুব শীঘ্রই কলকাতায় সকলের সঙ্গে দেখা হবে।” একই সঙ্গে জানানো হয়েছে সহকারী কোচ কার্লোস অগাস্টিন ফনসেকা তেজেইরোর নামও।

এদিন নতুন কোচ কে স্বাগত জনিত ক্লাবের সভাপতি মুরারী লাল লোহিয়া বলেছেন,”হাবাসকে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি। ভারতীয় ফুটবলে তাঁর সাফল্য, দক্ষতা, পেশাদারিত্ব আমাদের ক্লাবের জন্য প্রধান কোচ করে তুলেছে। তাঁর নতুন যাত্রার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সাফ জানিয়ে দিয়েছেন, ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের বিচ্ছেদ হয়ে গিয়েছে। ভারতীয় ফুটবলের রোডম্যাপ এখনও তৈরি হয়নি। অনিশ্চিত ভবিষ্যৎ। আর্থিক দিক দিয়েও লাভের মুখ দেখছে না বিনিয়োগকারী সংস্থা। তাই ফুটবলে আর বিনিয়োগ করতে রাজি নয় ইমামি। এই অবস্থায় এখন নতুন ইনভেস্টরের খোঁজে ইস্টবেঙ্গল। অতীতে ইনভেস্টর সমস্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে ক্লাব। শ্রী সিমেন্ট কিংবা ইমামি, দুই ইনভেস্টরের দিশা দেখিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ বারেও ইনভেস্টর সমস্যা মেটাতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন ক্লাব কর্তারা।

দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে রয়েছেন হাবাস। ২০১৪ থেকে এটিকের কোচ ছিলেন তিনি। তারপর এটিকে মোহনবাগান, মোহনবাগান সুপারজায়ান্ট হয়ে ইন্টার কাশীকেও কোচিং করিয়েছেন তিনি। গত মরশুমে অস্কার ২২ বছর পর দলকে সাফল্য এনে দিয়েছিলেন। এবার তাঁর সেই সময়ের পর হাবাস দলকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেই দিকেই নজর থাকবে লাল-হলুদ সমর্থকদের। তবে হাবাসের কোচ হওয়ার দিনেই ইমামি আর ইস্টবেঙ্গল সম্পর্ক নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর