East Bengal: পুজোর মুখেই সুখবর, বেতন সমস্যা মিটিয়ে ফুটবলারদের মুখে হাসি ফোটালেন লাল-হলুদ কর্তারা
Indian Football: সাম্প্রতিক সময়ে ভাল ফর্মে আছে হাবাসের দল। এসিএল টু-এর ম্যাচে ভাল খেলেও ৩-২ ফলে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কিন্তু হাতছাড়া হয়েছে আইএফএ শিল্ড। আগামী রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।

কলকাতা : অবশেষে প্র্যাকটিস করতে নামল ইস্টবেঙ্গল। বেতন বকেয়া থাকার কারণে গতকাল, পঞ্চমীর দিন প্র্যাকটিস বয়কট করেছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা। নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার ফলেই ফুটবলাররা প্র্যাকটিস করতে অনিচ্ছুক ছিলেন, জানা গিয়েছে এমনই। কিন্তু অবশেষে কাটল জট।
আইএসএলের গত মরসুম শেষ হওয়ার পরেই আর নতুন স্পনসর পায়নি ইস্টবেঙ্গল। যদিও তাও মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ এসেছে লাল-হলুদ তাঁবুতে। কিন্তু এর মধ্যেই স্পনসর সমস্যা প্রবলভাবে ভুগিয়েছে দলকে। কিন্তু স্পনসর সমস্যায় কতদিন বিপাকে পড়ে থাকবে ক্লাব? সূত্রের খবর, সকাল অবধি অসুবিধে থাকলেও বিকেলেই সমস্যা মিটে যায়। দলের হাতে প্রায় ৪ কোটি টাকা থাকলেও ব্যাঙ্কিংজনিত সমস্যা চলাকালীন টাকা পাঠানো যায়নি ফুটবলারদের। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরেই সমস্ত ফুটবলারদের বেতন তাঁদের অ্যাকাউন্টে চলে যায়। যে ব্যাঙ্কে ইস্টবেঙ্গল ক্লাবের অ্যাকাউন্ট আছে, সেখানে লাল-হলুদ কর্তারা গিয়ে যাবতীয় সমস্যা মিটিয়ে নেন।
সাম্প্রতিক সময়ে ভাল ফর্মে আছে হাবাসের দল। এসিএল টু-এর ম্যাচে ভাল খেলেও ৩-২ ফলে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কিন্তু হাতছাড়া হয়েছে আইএফএ শিল্ড। আগামী রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। তার আগেই এইরকম সমস্যায় রীতিমতো চাপে পড়ে যায় ক্লাব কর্তৃপক্ষ। যদিও, এই বছর আইএসএল ট্রফি ধরে রাখতেই নিজেদের পারফরম্যান্সের দিকে আরও বেশি করে নজর রাখছেন হাবাস। তবে এখানেই উঠছে আরও একটি প্রশ্ন। এখন না হয় এভাবে কোনওরকমে সামাল দিল ক্লাব, কিন্তু পরে যদি আবার এই সমস্যা হয়, তখন এর সমাধান কিভাবে হবে? তার উত্তর নেই।
