AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Real Madrid vs Barcelona: কলকাতায় ‘এল ক্লাসিকো’? বছরশেষের আগেই ফিগো-পুয়োলদের দেখতে পারে শহরবাসী

El Classico: ২০০৮ সালে অলিভার কানের বিদায়ী ম্যাচ হিসেবে কলকাতায় মোহন বাগানের বিরুদ্ধে খেলেছিল বায়ার্ন মিউনিখ। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই কলকাতায় খেলেছে ব্রাজিল ও উরুগুয়ে। তবে তার মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ এল ক্লাসিকো ম্যাচ কলকাতায় খেলানো নিঃসন্দেহে রাজ্যের ক্রীড়াদপ্তরের মুকুটে এক নয়া পালক যোগ করবে।

Real Madrid vs Barcelona: কলকাতায় 'এল ক্লাসিকো'? বছরশেষের আগেই ফিগো-পুয়োলদের দেখতে পারে শহরবাসী
রিয়াল বনাম বার্সাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 13, 2026 | 12:07 PM
Share

কলকাতা: দিন কয়েক আগেই কলকাতায় খেলে গিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ম্যাক্সিমিলিয়ানো আরাউহোরা। ভারতের সঙ্গে ফিফা ফ্রেন্ডলিতে ম্যাচ খেলেছেন ব্রাজিল ও উরুগুয়ে দলের সদস্যরা। এরপরেই আবার চমক। শোনা যাচ্ছে, ফুটবলবিশ্বে অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলারদের লড়াই দেখতে চলেছে তিলোত্তমা। শোনা গিয়েছে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে এই এল ক্লাসিকো লেজেন্ডস ম্যাচ।

এই প্রদর্শনী ম্যাচে দুই ক্লাবের প্রাক্তন তারকা ফুটবলারদের খেলার কথা আছে। এই ম্যাচটি হওয়ার কথা আগামী ২৫ নভেম্বর ২০২৬, সল্টলেক স্টেডিয়ামে। সম্ভাব্য নামের তালিকা বেশ তারকাখচিত। উঠে এসেছে লুইস ফিগো, কার্লোস পুয়োলদের মতো নাম। এএকসময় যাঁদের পায়ের জাদু দেখার জন্য মন্ত্রমুগ্ধ হয়ে থাকতেন ক্রীড়াপ্রেমীরা, তাঁদের আবার মাঠে দেখার সুযোগ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা। এঁরা ছাড়াও আসতে পারেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও গোলকিপার ইকের ক্যাসিয়াস। এই দুই দলের বর্তমান খেলোয়াড় নয়, যাঁরা অবসর নিয়ে নিয়েছেন ও একসময় এই দুই ক্লাবের সদস্য ছিলেন, তাঁদেরকেই খেলতে আসতে দেখা যাবে কলকাতায়। সরকারের তরফে ইতিমধ্যেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

অতীতে এভাবেই কলকাতায় খেলে গিয়েছিল বায়ার্ন মিউনিখের লেজেন্ডস দল। ২০০৮ সালে অলিভার কানের বিদায়ী ম্যাচ হিসেবে কলকাতায় মোহন বাগানের বিরুদ্ধে খেলেছিল বায়ার্ন মিউনিখ। এমনকি এর পরেও এসেছিল বায়ার্ন। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই কলকাতায় খেলেছে ব্রাজিল ও উরুগুয়ে। তবে তার মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ এল ক্লাসিকো ম্যাচ কলকাতায় খেলানো নিঃসন্দেহে রাজ্যের ক্রীড়া দপ্তরের মুকুটে এক নয়া পালক যোগ করবে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সরকারের তরফ থেকে। তবে রিয়াল বনাম বার্সা ম্যাচ হওয়ার সময় দুই দলের সমর্থকদের মধ্যে যে পরিমাণ উত্তেজনা দেখা যায়, সেই পরিমাণ উত্তেজনাই এবার কলকাতার মাঠে দেখার সম্ভাবনা বেড়ে গিয়েছে।

Follow Us