AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football : থাকছে না সুপার কাপ, ফেড কাপ ফিরিয়ে চমক এআইএফএফের

মোহনবাগান সর্বোচ্চ ১৪ বার এই ট্রফি জিতেছে। কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল জিতেছে ৮ বার। ২০১৬ সালে আইজলকে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এই টুর্নামেন্টকে সর্বভারতীয় হিসেবে গণ্য করায় ২০২৪ সালে ওড়িশা এফসিকে ৩-২ হারিয়ে ইস্টবেঙ্গল জিতেছিল 'কলিঙ্গ সুপার কাপ।'

Indian Football : থাকছে না সুপার কাপ, ফেড কাপ ফিরিয়ে চমক এআইএফএফের
Image Credit: Facebook/Mohunbagan Fans
| Edited By: | Updated on: Mar 05, 2026 | 7:29 PM
Share

কলকাতা : “আবার সে আসিছে ফিরিয়া।” ২০১৮ সালে বন্ধ হয়ে গিয়েছিল ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী টুর্নামেন্ট ‘ফেডারেশন কাপ’। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে এই ঘোষণা করেছিল এআইএফএফ। তারপর থেকেই এই প্রতিযোগিতার নাম বদল করে রাখা হয় ‘সুপার কাপ’। অবশেষে আবার ফেড কাপকেই ফেরাচ্ছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এআইএফএফের ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ জানিয়েছেন, ২০১৮-২০২৫ সালের মধ্যে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ফেড কাপ চ্যাম্পিয়ন হিসেবেই গণ্য করা হবে। এছাড়াও ২০২৬ সাল থেকেই সুপার কাপের নাম বদলে ফেড কাপ করা হবে। অর্থাৎ, ফেডারেশন কাপই আবার ফিরছে ভারতীয় ফুটবলে। ৭ বছর ধরে চলার পর অবশেষে বন্ধ হচ্ছে সুপার কাপ। এছাড়াও জানানো হয়েছে, ডুরান্ড কাপ হবে সিজনের শেষে অর্থাৎ, ডুরান্ড কাপ দিয়ে সিজন শেষ করা হবে। ১৯৭৭ সালে শুরু হয়েছিল ফেডারেশন কাপ। প্রথম ফাইনালে আইটিআই (ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি) চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগানকে হারিয়ে। ২০১৫ সালে আইএসএল ও আই লিগ প্রায় একই সঙ্গে চলায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার ঘোষণা করে এআইএফএফ। মোহনবাগান সর্বোচ্চ ১৪ বার এই ট্রফি জিতেছে। কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল জিতেছে ৮ বার। ২০১৬ সালে আইজলকে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এই টুর্নামেন্টকে সর্বভারতীয় হিসেবে গণ্য করায় ২০২৪ সালে ওড়িশা এফসিকে ৩-২ হারিয়ে ইস্টবেঙ্গল জিতেছিল ‘কলিঙ্গ সুপার কাপ।’ সব ম্যাচই আয়োজিত হয়েছিল উড়িষ্যাতে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই টুর্নামেন্ট হওয়ার ফলে নতুন করে প্রাণ সঞ্চয় হবে ভারতীয় ফুটবলে। এছাড়াও ছোট দলগুলি বড় দলের বিরুদ্ধে নিজেদের প্রমানের একটি মঞ্চ পাবে।

সত্যনারায়ণের মতে,”এই প্রতিযোগিতা ফেরার ফলে ভারতীয় ফুটবল সমর্থকরা আরও বেশি করে খেলার দিকে আকর্ষিত হবেন।” নতুন আঙ্গিকে প্রতিযোগিতা ফেরার পাশাপাশি ভাবা হচ্ছে এই প্রতিযোগিতা নক আউট করা হবে, যাতে উত্তেজনা বজায় থাকে। এতে আইএসএল ও আই লিগের পাশাপাশি যোগ্যতা অর্জনকারী অন্য দলও সুযোগ পাবে। অনেকেই মনে করছেন, নতুন রুপে ফিরে আসা ফেড কাপ সমর্থকদের মধ্যে আরও আগ্রহের জন্ম দেবে।