AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: ‘উনি আদৌ রেফারিংয়ের যোগ্য?…’ ম্যাচ হেরে রেফারিকে দুষলেন দেশঁ!

FRA vs ESP: মাঝমাঠ থেকে ডিফেন্স - বারবার স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তের কাছে পরাস্ত হয়েছেন ফ্রান্সের খেলোয়াড়রা। ফলে ১৬ বছর পর আবার বিশ্বজয়ের দোরগোড়ায় স্প্যানিশ দল। তবে এবার সেই ম্যাচের রেফারিকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন ফরাসি কোচ। রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে নারাজ দেশঁ।

FIFA World Cup 2026: 'উনি আদৌ রেফারিংয়ের যোগ্য?...' ম্যাচ হেরে রেফারিকে দুষলেন দেশঁ!
দেশঁ ও এমবাপেImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 11:27 AM
Share

ডালাস : সেমিফাইনাল ম্যাচেও কাটল না রেফারিং বিতর্ক। স্পেনের কাছে ২-০ হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। এবার সেই ম্যাচের রেফারির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। ম্যাচ হেরে সোজাসুজি তিনি আঙ্গুল তুলেছেন রেফারি এভান বার্টনের দিকে। বার্টনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফরাসি কোচ।

গতকাল ম্যাচের শুরু থেকেই খুঁজে পাওয়া যায়নি ফ্রান্সকে। মাঝমাঠ থেকে শুরু করে ডিফেন্স, সবকিছুতেই স্পেন টেক্কা দিয়েছে ফ্রান্সকে। এবার সেই ম্যাচের রেফারিকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন ফরাসি কোচ। রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে নারাজ দেশঁ। সাংবাদিক সম্মেলনে দেশঁ বললেন,“আমার একটা প্রশ্ন আছে। আজকের ম্যাচের রেফারি কি আদৌ ম্যাচ পরিচালনার যোগ্য? কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে। হেরে গিয়েছি বলে অজুহাত দিচ্ছি না কিন্তু এঁর রেফারিং নিয়ে আমার প্রশ্ন রয়েছে। রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনও অভিযোগ নেই। আমি আপনাদের প্রশ্ন করছি, আদৌ ইনি কি ভাল রেফারি?”

যদিও পরে আবার স্বপক্ষে যুক্তি দিয়ে দেশঁ বলেন,“আমরা ট্যাকটিক্সের সামনে হার মেনেছি। আমাদেরও ভুল ছিল। আমরা মেনে নিয়েছি, আমরা ভাল খেলতে পারিনি। স্পেন আমাদের অনেক বিষয়েই টেক্কা দিয়েছে। এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ভুল। আমি অন্য কাউকে দোষ দেব না। আমরা ব্যর্থ মেনে নিয়েছি।”

প্রথম সেমি ফাইনালে স্পেনের কাছে ২-০ হেরেছে ফ্রান্স। গোল করেছেন মিকেল ওয়েরজাবাল ও পেদ্রো পোরো। মাঝমাঠ থেকে ডিফেন্স – বারবার স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তের কাছে পরাস্ত হয়েছেন ফ্রান্সের খেলোয়াড়রা। ফলে ১৬ বছর পর আবার বিশ্বজয়ের দোরগোড়ায় স্প্যানিশ দল। তবে ইয়ামালদের প্রতিপক্ষ আর্জেন্টিনা না ইংল্যান্ড, তা জানা যাবে আজ মাঝরাতে।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন