West Bengal NEWS Live Updates: কণ্ঠস্বরের নমুনা দিয়ে বিধাননগর আদালত থেকে বেরিয়ে গেলেন অভিষেক
West Bengal latest news live updates: একটি ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তল্লাশি করতে গিয়ে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশের টিম। হাওড়া থেকে ৩ জনকে গ্রেফতার করল। আবার হলদিয়ার প্রভাবশালী তৃণমূল নেতা শেখ আজগর আলির দাদা শেখ আশরাফকে কলকাতা থেকে গ্রেফতার করেছে হলদিয়া থানার পুলিশ। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

কলকাতা: রাত পোহালেই রথযাত্রা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আবার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর জারি রয়েছে। তৃণমূলের অন্দরে টানাপোড়েন বাড়ছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র ঋতব্রত শিবিরে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে হাজির হয়েছেন কামদুনির নির্যাতিতার পরিবার। দুর্নীতির অভিযোগে রাজ্যে গ্রেফতারি অব্যাহত রয়েছে। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
বড় ফ্যাসাদে পড়ে গেলেন শোভনদেবের কাছের লোক
ডুয়ার্স: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই প্রশাসনের বড় পদক্ষেপ। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন নদীর ধারের সরকারি জমিতে বে-আইনিভাবে নির্মিত তৃণমূল আমলের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত আত্ম সহায়কের রিসর্টের দখল নিল মাল মহকুমা প্রশাসন। লাগিয়ে দেওয়া হল সরকারি বোর্ড।
বিস্তারিত পড়ুন: Sovandeb Chattopadhyay: বড় ফ্যাসাদে পড়ে গেলেন শোভনদেবের কাছের লোক -
‘রাস্তায় দেখা হবে মমতার সঙ্গে’, আর তৃণমূলের বিধায়ক নন মদন, ব্যাখ্যা দিলেন নিজেই
কলকাতা: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) হাবভাব নিয়ে মঙ্গলবার রাতেই প্রশ্ন উঠেছিল। আচমকা গতকাল রাতে তৃণমূলের বিদ্রোহী শিবিরের অপর সদস্য সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তখন থেকেই প্রশ্ন উঠছিল তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক? তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, বুধবারই সব জল্পনায় জল ঢাললেন তৃণমূল বিধায়ক। দেখা গেল বিধানসভায় ঋতব্রত শিবিরের ঘরে তিনি। আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপরই বললেন, “আমি এখন বাংলার বিধায়ক।”
-
-
‘তুমি চোখে দেখো না, কানে দেখো’, এ ভাবে ফোনে মমতাকে ভর্ৎসনা করেছিলেন কেষ্ট!
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার ‘কেষ্ট’। জেল থেকে ফিরে আসার পর যাঁকে বীরের সম্মান দিতে চেয়েছিলেন। সেই অনুব্রত মণ্ডল এখন ক্ষুব্ধ। আর কোনও রাখঢাক রাখছেন না। একদম সোজা-সাপ্টা বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি জেলে গিয়েছিলেন। শুধু তাই নয়, কত কোটি টাকা সরকারকে রাজস্ব দিতেন তাও জানিয়ে দিলেন তিনি।
-
Luxury bus service: কলকাতা থেকে বাসেই এবার দিল্লি, বেঙ্গালুরু
- চেষ্টাটা গত কয়েক বছর ধরেই চলছিল। কিন্তু, অনুমতি পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, ‘দেখছি, দেখব’ বলে ঘোরানো হচ্ছিল।
- রাজ্যে পালাবদল হতেই বদলে গেল পরিস্থিতি। নতুন সরকারের ২ মাস পূর্ণ হতে না হতেই কলকাতা থেকে দেশের চারটি গুরুত্বপূর্ণ শহরে শুরু হল বাস পরিষেবা।
- দেশের চার বড় শহরে ছুটবে একটি বেসরকারি সংস্থার আরামদায়ক বিলাসবহুল সুলভ মূল্যের বাস।
বিস্তারিত পড়ুন: ‘এতদিন শুধু দেখছি, দেখব ছিল’, পালাবদল হতেই কলকাতা থেকে দেশের ৪ শহরে শুরু বাস পরিষেবা, জেনে নিন ভাড়া
-
Abhishek Banerjee: দেড় ঘণ্টা পর বিধাননগর আদালত থেকে বেরলেন অভিষেক
- কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- দুপুর দেড়টা নাগাদ বিধাননগর আদালত থেকে বেরোন অভিষেক। প্রায় দেড়ঘণ্টা আদালতে ছিলেন তিনি।
- কড়া নিরাপত্তার মধ্যে গাড়িতে উঠে কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন অভিষেক। সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নেও কোনও উত্তর দেননি তিনি।
-
-
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দেবেন, বিধাননগর আদালতে অভিষেক
- শেষপর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে এলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- বুধবার সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ বিধাননগর আদালতে প্রবেশ করেন তিনি।
- আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
- পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়ে আদালতে প্রবেশ করেন অভিষেক।
- ডিজে মামলায় এবার তাঁর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে।
-
Kalighat TMC: কোথায় হবে কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান? হাইকোর্ট বলল…
- এ বছর ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাই শহিদ দিবস পালন করতে পারবে না কালীঘাট তৃণমূল। বুধবার মমতাপন্থী তৃণমূলের মামলার পরিপ্রেক্ষিতে একথা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট।
- কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে কতজন আসতে পারেন, সেকথাও এদিন জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। ১৫-২০ হাজার মানুষ জমায়েত করতে পারেন বলে জানালেন কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
- কালীঘাট তৃণমূলকে ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যানেড পূর্বের মধ্যে কোথায় কর্মসূচির অনুমতি দেওয়া যাবে, সেই নিয়ে রাজ্যকে অবস্থান জানাতে বলল হাইকোর্ট।
বিস্তারিত পড়ুন: হাজরায় শহিদ দিবস পালনে রাজি নয় কালীঘাট তৃণমূল, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট
-
Abhishek Banerjee: আজ কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক, রওনা দিলেন বাড়ি থেকে
- ডিজে মামলায় ২ বার কণ্ঠস্বরের নমুনা দিতে যাননি কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
- আজ (১৫ জুলাই) তাঁকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
- জানা যাচ্ছে, আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক।
- সকাল ১১টার দিকে কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
- বিধাননগর আদালতে গিয়ে রওনা দেবেন বলে জানা গিয়েছে।
-
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দুর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসেছেন কামদুনির নির্যাতিতার পরিবার। সঙ্গে রয়েছেন কামদুনি আন্দোলনের দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।
- কামদুনির নির্যাতিতার ভাই সরাসরি অভিযুক্তদের এনকাউন্টারের দাবি করেছেন। ভাইয়ের বক্তব্য, “জেলে কেন বসিয়ে রাখা হবে? ওখানেই এনকাউন্টার হোক।”
- একইভাবে নির্যাতিতার দাদাও সেই দাবি করছেন। যদিও তিনি আইনের প্রতি বেশি ভরসা রাখছেন।
-
Bank fraud: দেড় কোটি টাকা উদ্ধার কলকাতা পুলিশের
- একটি ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তল্লাশি করতে গিয়ে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ।
- কলকাতা পুলিশের টিম হাওড়া থেকে ৩ জনকে গ্রেফতার করেছে।
- অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে জমির জাল কাগজ দেখিয়ে প্রায় ৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল।
-
Minister Jaganath Chattopadhyay: ‘কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাড়ানোর প্রথম লক্ষ্য’, ছাত্র ভোট নিয়ে প্রশ্নে বললেন মন্ত্রী জগন্নাথ
- বারবার দাবি উঠেছে। কিন্তু, বিগত তৃণমূল সরকারের আমলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট বছরের পর বছর হয়নি।
- রাজ্যে পালাবদল হয়েছে। এবার কি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হবে?
- ছাত্র ভোট নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, রাজ্যে সরকার পরিচালিত এবং সরকারি পোষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রী ফেরানোই সরকারের প্রথম কাজ।
বিস্তারিত পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট কবে? মন্ত্রী জগন্নাথ বললেন…
Published On - Jul 15,2026 10:42 AM
