AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: দু-বছরের চুক্তিতে ঘরে ফিরলেন বাঙালি গোলরক্ষক ‘সেভ’জিৎ মজুমদার

East Bengal Transfer News: আইএসএলে ১৯টির মধ্যে পাঁচ ম্যাচে ক্লিনশিট রেখেছেন। এ ছাড়াও কলিঙ্গ সুপার কাপে ১ ম্যাচ এবং ডুরান্ড কাপে দু-ম্যাচে ক্লিনশিট। ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে চেন্নায়িন এফসির প্লে-অফে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেবজিতের। শুধু তাই নয়, এক ম্যাচে ১১টি সেভ করে আইএসএলে রেকর্ডও গড়েছেন গত মরসুমেই।

East Bengal: দু-বছরের চুক্তিতে ঘরে ফিরলেন বাঙালি গোলরক্ষক 'সেভ'জিৎ মজুমদার
Image Credit: FACEBOOK
| Updated on: Jul 03, 2024 | 9:56 PM
Share

কেরিয়ারের শুরুর সময়টা কেটেছে লাল-জার্সিতে। সেভজিৎ উপাধি পেয়েছিলেন পড়শি ক্লাব মোহনবাগানে খেলে। ইন্ডিয়ান সুপার লিগে এরপর জার্সিবদল। ফের একবার কলকাতা ময়দানে বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদার। ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন তিনি। কেরিয়ারের একদম শুরুতে অর্থাৎ ২০১১-১২ মরসুমে ইস্টবেঙ্গলে ছিলেন দেবজিৎ। এরপর ২০২০-২১ মরসুমেও। এ বার আপাতত ২ মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তির কথা জানাল ইস্টবেঙ্গল। সই করে দেবজিৎ জানিয়েছেন, এটি তাঁর কাছে ঘরে ফেরা।

ইন্ডিয়ান সুপার লিগে গত মরসুমে চেন্নায়িন এফসিতে খেলেছেন দেবজিৎ। সবমিলিয়ে ১৯৮০ মিনিট গোলের নীচে কেটেছে। এর মধ্যে আইএসএলে ১৯টির মধ্যে পাঁচ ম্যাচে ক্লিনশিট রেখেছেন। এ ছাড়াও কলিঙ্গ সুপার কাপে ১ ম্যাচ এবং ডুরান্ড কাপে দু-ম্যাচে ক্লিনশিট। ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে চেন্নায়িন এফসির প্লে-অফে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেবজিতের। শুধু তাই নয়, এক ম্যাচে ১১টি সেভ করে আইএসএলে রেকর্ডও গড়েছেন গত মরসুমেই।

‘আমার কাছে এটা ঘরে ফেরা। আমার কেরিয়ারের ইস্টবেঙ্গলই প্রথম বড় ক্লাবে খেলা। কোচ কার্লেস কুয়াদ্রাত এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য।’ আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ জয়ী বাঙালি গোলরক্ষক দেবজিৎ আরও যোগ করেন, ‘এই ক্লাবের প্রতি সমর্থকদের আবেগ দেখেছি এবং উপলব্ধি করেছি। সমর্থকদের বলতে চাই, সবরকম ভাবে আমি চেষ্টা করব সেরাটা দেওয়ার। সমর্থকদের পাশে চাই। ওরাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।’

অভিজ্ঞ গোলরক্ষককে সই করানো নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘দেবজিতের প্রচুর অভিজ্ঞতা। আইএসএল এবং আই লিগে দীর্ঘ সময় খেলছে। আমি ওকে দেখছি ২০১৬ সাল থেকে। ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করছে। আমাদের ডিফেন্সেও ভরসা বাড়বে ও যোগ দেওয়ায়।’

তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?