AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI Summit: টপলেস, ব্রেনলেস, শেমলেস…’বিশ্বাসঘাতক’ কংগ্রেসকে তুলোধনা বিজেপির

BJP slams Congress over shirtless protest : বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যও কংগ্রেসকে তুলোধনা করেছেন । তিনি পোস্টে লেখেন, " যখন ভারত গ্লোবাল এআই সামিট করছে, তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে ভারত, সেইসময় কংগ্রেস আত্মসম্মানের থেকে বিঘ্ন ঘটানোকে বেশি গুরুত্ব দিয়েছে। গোটা ঘটনাটা সাজানো হয়েছে বিশ্ব মঞ্চে ভারতকে বিব্রত করার জন্য ।"

AI Summit: টপলেস, ব্রেনলেস, শেমলেস...'বিশ্বাসঘাতক' কংগ্রেসকে তুলোধনা বিজেপির
টি শার্ট খুলে প্রতিবাদImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 11:20 PM
Share

নয়া দিল্লি : দিল্লির ভারত মণ্ডপমে যুব কংগ্রেস সমর্থকদের টি-শার্ট খুলে প্রতিবাদ । ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে । রীতিমতো শুরু হয়েছে শব্দযুদ্ধ । কংগ্রেসেকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি । টপলেস, ব্রেনলেস, শেমলেস…তিনটি শব্দ উল্লেখ করে কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র । রাহুল গান্ধীর দিকে আঙুল তুলেছেন তিনি । কংগ্রেস সাংসদকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন তিনি ।

বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, “দেশের সবথেকে বড় বিশ্বাসঘাতক রাহুল গান্ধী ও কংগ্রেস । যখনই দেশ উন্নতির পথে, অগ্রগতির পথে এগোচ্ছে, ঠিক সেইসময় সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা হবে । এরাই হল বিশ্বাসঘাতক । কংগ্রেসের জন্য আমার তিনটি শব্দ রয়েছে, টপলেস, ব্রেনলেস, শেমলেস ।” তিনি আরও বলেন, “আজ তাঁরা টপলেস, ব্রেনলেস ।…জেন-জ়ি কখনও কংগ্রেসকে ক্ষমা করবে না ।”

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যও কংগ্রেসকে তুলোধনা করেছেন । তিনি পোস্টে লেখেন, ” যখন ভারত গ্লোবাল এআই সামিট করছে, তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে ভারত, সেইসময় কংগ্রেস আত্মসম্মানের থেকে বিঘ্ন ঘটানোকে বেশি গুরুত্ব দিয়েছে। গোটা ঘটনাটা সাজানো হয়েছে বিশ্ব মঞ্চে ভারতকে বিব্রত করার জন্য ।” তাঁর আরও দাবি, আজকের প্রতিবাদের অন্যতম প্রধান মুখ নরশিমা যাদবের সঙ্গে রাহুল গান্ধীর ছবিও রয়েছে ।” সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালব্য । অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের দাবি, সরকারকে টার্গেট করার জন্য ভারতকে অপমান করা হয়েছে । অন্যদিকে, ঘটনার সমালোচনা করে কংগ্রেসকে কটাক্ষ করে স্মৃতি ইরানি বলেন, “খিশিয়ানি বিল্লি খম্বা নোচে।”

ঠিক কী ঘটেছিল ?

শুক্রবার ভারত মণ্ডপমে জামা খুলে প্রতিবাদ দেখান ১০ জন যুব কংগ্রেসের সমর্থক । জানা গিয়েছে, কিউ আর কোড পাস ব্যবহার করে ভিতরে প্রবেশ করেছিলেন বিক্ষোভকারীরা । শার্ট খুলে প্রতিবাদ দেখানোর পাশাপাশি মোদীর বিরুদ্ধেও স্লোগান তোলেন তাঁরা । ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তাঁরা দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপোস করেছেন । এপিস্টেইল ফাইলের প্রসঙ্গ তুলেও বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা । ঘটনার পর কয়েকজনকে আটকও করা হয় । তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও আশ্বাস দেওয়া হয়েছে ।

তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?