AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA: ফিফা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ, ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দেবে না ওয়েলস!

Gianni Infantino: ফিফা বিশ্বকাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের প্রায় ২১ শতাংশ শেয়ার বিক্রি করে ৪২০ কোটি মার্কিন ডলার লাভ করার পরিকল্পনা করেছিল। কিন্তু বিভিন্ন দেশের ফুটবল সংস্থা ও অন্যান্য অংশীদারদের তীব্র বিরোধিতার মুখে গত শুক্রবার সেই পরিকল্পনা বাতিল করে ফিফা।

FIFA: ফিফা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ, ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দেবে না ওয়েলস!
জিয়ান্নি ইনফান্তিনোImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 03, 2026 | 6:13 PM
Share

কলকাতা : একেই ইনফান্তিনোর বিরুদ্ধে একগাদা অভিযোগ, তার মধ্যেই আবার আরও চাপে পড়লেন তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার করার ঘোষণা করেছে ওয়েলস ফুটবল সংস্থা। বিশ্বকাপ-সহ বিভিন্ন ফিফার টুর্নামেন্টের বাণিজ্যিক সত্ত্ব বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েলস।

ওয়েলসের ফুটবল সংস্থা জানিয়েছে, ২০২৭ সাল থেকে ২০৩১ সালের জন্য ইনফান্তিনোর সভাপতি পদে পুনঃনির্বাচনের প্রচারে তারা আর ইনফান্তিনোর সমর্থনে আর থাকবে না। ফিফার ব্যর্থ বিনিয়োগ পরিকল্পনা নিয়েই তাদের আপত্তি। শনিবার উয়েফা ও কনকাকাফ যৌথভাবে বিবৃতি দিয়ে ফিফার নেতৃত্বের সমালোচনা করে। ইনফান্তিনো শেষ পর্যন্ত এই বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করে ও ফিফার সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করে। ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলস প্রথম জাতীয় সংস্থা, যারা প্রকাশ্যে জিয়ান্নি ইনফান্তিনোর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২০২৭-২০৩১ মেয়াদের জন্য ফিফা সভাপতি পদে ইনফান্তিনো বসলে সেই বিষয়কে আর সমর্থন করবে না তারা। ওয়েলস জানিয়েছে,”সাম্প্রতিক সময়ে সুশাসন, সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব, মূল্যবোধ ও নানান বিষয়ে ব্যর্থতার জন্য আমরা মনে করি, আমরা ইনফান্তিনোর উপর আস্থা হারিয়েছি। ফুটবলের স্বার্থের মান্যতা দিতে না পারা একটি ব্যর্থতা, যা মানা যায় না।”

ফিফা বিশ্বকাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের প্রায় ২১ শতাংশ শেয়ার বিক্রি করে ৪২০ কোটি মার্কিন ডলার লাভ করার পরিকল্পনা করেছিল। কিন্তু বিভিন্ন দেশের ফুটবল সংস্থা ও অন্যান্য অংশীদারদের তীব্র বিরোধিতার মুখে গত শুক্রবার সেই পরিকল্পনা বাতিল করে ফিফা। ফিফার এই পরিকল্পনা বাতিল হওয়ার পর এখন সবার নজর জিয়ান্নি ইনফান্তিনো আবার ফিফা সভাপতি হতে পারবেন কি না, সেই দিকেই। তাঁর এই প্রস্তাব বিশ্ব ফুটবল মহলে ব্যাপক সমালোচিত হয়েছিল। উয়েফা আগেই জানিয়েছিল, যদি এই পরিকল্পনা কার্যকর করা হয়, তাহলে তারা বিশ্বকাপ-সহ ফিফার সব ধরণের প্রতিযোগিতা বয়কট করবে। এরপরেই বাতিল করা হয় এই সিদ্ধান্ত কিন্তু তাও ওয়েলস একটি বড় পদক্ষেপ নিয়েছে, যা হতবাক করেছে অনেককেই।

Follow Us