East Bengal Match Today: গোল খেয়েও দুরন্ত কামব্যাক, কাস্টমসকে হেলায় হারাল ইস্টবেঙ্গল
IFA Shield 2026: আজ খেলা হয়েছে কাদা মাখা মাঠে। এর ফলে বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয়েছে দুই দলের ফুটবলারদের। যদিও একটা প্রশ্ন উঠছে, কেন আজ বিদেশিদের খেলানোর সুবিধে থাকলেও খেলানো হয়নি। আন্তোনিও হাবাস ভরসা রেখেছিলেন দলের ইয়ং ব্রিগেডের উপর।

কলকাতা : দিন কয়েক আগেই কলকাতা লিগের দায়িত্ব পেয়ে দলকে টানলেন সব জুনিয়র ফুটবলাররা। যদিও বা, শেষ ম্যাচে ৭-০র বিশাল মার্জিনে জিতেও মেলেনি কাঙ্খিত ট্রফি। এর মধ্যেই আজ, বৃহস্পতিবার শিল্ডের যাত্রা শুরু করল লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচেই তারা উড়িয়ে দিল কলকাতা কাস্টমসকে। নিজেদের ঘরের মাঠে ৩-১ ফলে জিতল লাল-হলুদ।
ম্যাচের শুরুতেই গোল পায় কাস্টমস। লাল-হলুদ ডিফেন্সের সামনে দিয়ে গোল করে যান রিকি হেমব্রম। এরপর থেকেই ডিফেন্স শক্ত করে কাস্টমস। যদিও ২৯ মিনিটে দুরন্ত গোল করে যান রোহিত কুমার। গোল খেয়েও পাল্টা প্রত্যাবর্তন করা শুরু করে কাস্টমসের ফুটবলাররা। এখানে ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব না হলে কি হত, বলা মুশকিল। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলে।
দ্বিতীয়ার্ধে কামব্যাক করে ইস্টবেঙ্গল। ৫১ মিনিটের মাথায় আকাশের ক্রসে পা ছুইঁয়ে গোল করেন রোহিত দানু। কাস্টমসের ঝন্টু প্রসাদ বেশ কয়েকবার প্রতিপক্ষ বক্সে ঢুকলেও গোল পাননি। ৮২ মিনিটে আবার গোল পায় লাল-হলুদ। বিলালের থেকে বল পেয়ে গোল করে যান আকাশ হেমব্রম। এর ফলে ০-১ পিছিয়ে থাকলেও ৩-১ এ এগিয়ে যায় মশাল বাহিনী। যদিও পরে আর কোনও গোল শোধ না হওয়ার ফলে ৩-১ গোলেই জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের পরেও আজ আবার ভাল খেলে মন জয় করলেন ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড।
গতকাল আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। ফলে, আজ ইস্টবেঙ্গলের ফলের দিকে নজর ছিল অনেকেরই। তবে আজ খেলা হয়েছে কাদা মাখা মাঠে। এর ফলে বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয়েছে দুই দলের ফুটবলারদের। যদিও একটা প্রশ্ন উঠছে, কেন আজ বিদেশিদের খেলানোর সুবিধে থাকলেও খেলানো হয়নি। আন্তোনিও হাবাস ভরসা রেখেছিলেন দলের ইয়ং ব্রিগেডের উপর। ছোটরা সেই ভরসার দাম রাখল।
