AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ৪ বছর পর বাংলাদেশ সফরে ভারত, পিছোতে পারে আফগানিস্তান সিরিজ!

BAN vs IND: মূলত এই সিরিজটি গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু, ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়ে যায়। বিসিবি-র সভাপতি হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছেন, তিনি এই সিরিজ নিয়ে খুব আশাবাদী।

Indian Cricket: ৪ বছর পর বাংলাদেশ সফরে ভারত, পিছোতে পারে আফগানিস্তান সিরিজ!
ভারতীয় ক্রিকেট!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 4:47 PM
Share

নয়াদিল্লি : বাংলাদেশ বনাম ভারতের সীমিত ওভারের সিরিজ আয়োজন প্রায় চূড়ান্ত পর্যায় চলে গিয়েছে । এর ফলে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পিছিয়ে যেতে পারে। শোনা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হতে পারে এই টি-টোয়েন্টি সিরিজ।

জানা গিয়েছে, এই সিরিজের সূচনা ১৭ সেপ্টেম্বরের বদলে ১৩ সেপ্টেম্বর হতে পারে। কারণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের জন্য পর্যাপ্ত সময় রাখছে ভারতীয় বোর্ড। অন্যদিকে, বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে ৬ ম্যাচের সীমিত ওভারের সিরিজ আয়োজন করতে আগ্রহী। ইতিমধ্যেই এই সিরিজের টিভি ও ডিজিটাল স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।

এই সম্ভাব্য সিরিজের খবর এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশের নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবার পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে ভারত। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর এই ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। বিসিবির এক শীর্ষ কর্তার মত,“এই সিরিজ নিয়ে আমরা আশাবাদী। এখনও বিসিসিআই-এর চূড়ান্ত অনুমোদন পাইনি। খুব শীঘ্রই ইতিবাচক উত্তর পাওয়ার আশা করছি।” আবার, বিসিবি-র নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি স্কটল্যান্ডের এডিনবরাতে অনুষ্ঠিত আইসিসি-র বৈঠক থেকে আশাবাদী খবর পেয়েছে বাংলাদেশ।

মূলত এই সিরিজটি গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু, ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়ে যায়। বিসিবি-র সভাপতি হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছেন, তিনি এই সিরিজ নিয়ে খুব আশাবাদী। তবে, সবকিছু ঠিকঠাক থাকলে, ৪ বছর পর আবার বাংলাদেশ সফরে যেতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?