AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Olympic 2024: ইতিহাসে সামিল বাংলার ঐহিকা, প্যারিস অলিম্পিকের টিকিট পেল টিটির ছেলে-মেয়েরা

India Table Tennis: অলিম্পিকে ভারতের টিটি প্লেয়াররা সিঙ্গলস খেলার সুযোগ এর আগেও পেয়েছেন। কেউই সেই অর্থে নক আউটে পা রাখতে পারেননি। কিন্তু ভারতের অলিম্পিকের টিম ইভেন্টে জায়গা করে নেওয়ার অর্থ হল ভালো পারফর্ম করতে পারলে পদকের কাছাকাছি যেতে পারবেন। তবে বিশ্ব মিটে ভারতের পারফরম্যান্স কিন্তু খুব একটা স্বস্তি দিচ্ছে না। বরং বলা যেতে পারে, সিঙ্গলস ম্যাচে দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল।

Paris Olympic 2024: ইতিহাসে সামিল বাংলার ঐহিকা, প্যারিস অলিম্পিকের টিকিট পেল টিটির ছেলে-মেয়েরা
Image Credit: X
| Edited By: | Updated on: Feb 22, 2024 | 1:54 PM
Share

কলকাতা: স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে বিশ্ব টেবল টেনিসের টিম ইভেন্টে নেমেছিলেন ভারতের ছেলে-মেয়েরা। শেষ পর্যন্ত তা পূরণও করে ফেললেন। সেই সঙ্গে ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন তাঁরা। প্যারিস অলিম্পিকে এই প্রথম টিটির টিম ইভেন্টে খেলতে দেখা যাবে ভারতকে। ছেলেদের টিমে যেমন শরথ কমল আছেন, তেমনই মেয়েদের টিমে রয়েছেন বাংলার ঐহিকা মুখোপাধ্যায়। যিনি পয়লা রাউন্ডের ম্যাচে বিশ্বের এক নম্বর প্লেয়ারকে হারিয়ে চমকে দিয়েছিলেন। তবে দুই টিমই বিশ্ব মিটের শেষ ১৬ টপকাতে পারেনি। ব়্যাঙ্কিংয়ের বিচারে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন মনিকা বাত্রা, সাথিয়ানরা। সরকারি ঘোষণা হবে ৪ মার্চ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অলিম্পিকে ভারতের টিটি প্লেয়াররা সিঙ্গলস খেলার সুযোগ এর আগেও পেয়েছেন। কেউই সেই অর্থে নক আউটে পা রাখতে পারেননি। কিন্তু ভারতের অলিম্পিকের টিম ইভেন্টে জায়গা করে নেওয়ার অর্থ হল ভালো পারফর্ম করতে পারলে পদকের কাছাকাছি যেতে পারবেন। তবে বিশ্ব মিটে ভারতের পারফরম্যান্স কিন্তু খুব একটা স্বস্তি দিচ্ছে না। বরং বলা যেতে পারে, সিঙ্গলস ম্যাচে দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল। তবে ভারতীয় টিটি ফেডারেশনের সচিব কমলেশ মেহতা বলেছেন, ‘ছেলে-মেয়েদের জন্য গর্ব হচ্ছে। চমৎকার টিম পারফরম্যান্সের জন্য এই সুযোগ এল। শুধু টিম ইভেন্টেই নয়, সিঙ্গলসে যোগ্য অর্জন করতে পারেন মনিকা বাত্রা ও সৃজা আকুলা। ছেলেদের টিমের সদস্য হরমীত দেশাই, শরথ কমল, সাথিয়ান, মানব ঠক্করের মধ্যে ঠিক হবে, কোন দু’জন খেলবেন অলিম্পিকের সিঙ্গলস ইভেন্টে।

প্যারিস অলিম্পিকে স্বপ্ন মুঠোয় পুরতে চলেছেন শরথ কমল। চারবার অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন দেশের হয়ে। আরও একবার তাঁকে খেলতে দেখা যাবে। পঞ্চমবার অলিম্পিকের টিকিট পেয়ে আপ্লুত শরথ বলেছেন, ‘এই টিমটাকে বড় হতে দেখেছি। তাদের সঙ্গে টিম ইভেন্টে অলিম্পিকের যোগ্যতা অর্জন করা বিরাট ব্যাপার। আমরা একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করি। টিম ইভেন্টে পদকের সম্ভাবনা থাকে। তাতেই সুযোগ পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য।’

Follow Us