AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Panama : একটুর জন্য হল না ইতিহাস, ভারতের কাছে আটকে গেল বিশ্বকাপ খেলা পানামা!

FIFA Friendlies 2026:ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে টিম ইন্ডিয়া। মাঝমাঠ থেকে ডিফেন্স - সর্বত্র স্বচ্ছন্দ ছিল ভারতের ফুটবলারদের পা। আশিক কুরুনিয়ান, আকাশ মিশ্র, রায়ান উইলিয়ামসদের বারংবার আক্রমণে তখন দিশেহারা পানামা। যদিও এখানে পানামার রক্ষণভাগের কৃতিত্ব দিতেই হবে। তাঁরা বারংবার আটকানোর চেষ্টা করছিলেন ভারতীয় আক্রমণ বিভাগকে।

India vs Panama : একটুর জন্য হল না ইতিহাস, ভারতের কাছে আটকে গেল বিশ্বকাপ খেলা পানামা!
গোল করার পর রায়ান উইলিয়ামস।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 26, 2026 | 12:00 PM
Share

বেঙ্গালুরু: দুই দলের মধ্যে ফারাক ৯৪ ধাপের। একদিকে ৪৪ নম্বরে থাকা পানামা, অন্যদিকে ১৩৮ নম্বরে থাকা ভারত। কিন্তু সব বিভেদ, ফারাক যেন মুছে দিলেন ভারতীয় খেলোয়াড়রা। দেখে একবারও মনে হয়নি, এই ভারতীয় দল বিশ্বকাপে সুযোগ পায়না, এই দলের পরিকাঠামোতে অনেক গলদ। সব অঙ্ক, হিসেবকে মাঠের বাইরে ফেলে দিলেন বিক্রমপ্রতাপরা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। একগাদা সুযোগ পেয়েছিল ভারতীয় দল, তবে সেই সুযোগ গুলো কাজে লেগে গেলে ইতিহাস রচনা করতে পারত খালিদ জামিলের ছেলেরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে টিম ইন্ডিয়া। মাঝমাঠ থেকে ডিফেন্স – সর্বত্র স্বচ্ছন্দ ছিল ভারতের ফুটবলারদের পা। আশিক কুরুনিয়ান, আকাশ মিশ্র, রায়ান উইলিয়ামসদের বারংবার আক্রমণে তখন দিশেহারা পানামা। যদিও এখানে পানামার রক্ষণভাগের কৃতিত্ব দিতেই হবে। তাঁরা বারংবার আটকানোর চেষ্টা করছিলেন ভারতীয় আক্রমণ বিভাগকে। এর মধ্যেই আবার পানামাও বেশ কিছু আক্রমণ শানিয়েছিল কিন্তু সেগুলি খুব দক্ষতার সঙ্গে রুখে দেন আনোয়ার আলি-বিজয় ভার্গিসরা। একই সঙ্গে বলতে হবে বিক্রম প্রতাপ সিংয়ের কথাও। ৪১ মিনিটে এগিয়ে যায় ভারত। আকাশের থ্রো থেকে বল পান বিজয়। তাঁর রায়ানের উদ্দেশ্যে বাড়ানো লম্বা বল ৩ জন পানামা ডিফেন্ডারকে টপকে যায়। বেশ কিছুটা এগিয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন রায়ান উইলিয়ামস। প্রথমার্ধ ১-০ এগিয়ে শেষ করে ভারত।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ভাল আক্রমণ করছিল ভারত, কিন্তু বারবার পানামার আক্রমণে একটু হলেও চাপে পড়ছিল টিম ইন্ডিয়া। মণবীররা বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৬৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় পানামা। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন ভ্যালেন্সিয়া। বলটা যে গোলে ঢুকতে পারে, বুঝতেই পারেননি ভারত কিপার গুরপ্রীত। এর ঠিক মিনিট তিনেক পর আবার ভ্যালেন্সিয়া জোরালো শট মারেন, তবুও আটকে যায় ভারত রক্ষকের হাতে। ম্যাচের শেষার্ধে ২ খানা সুবর্ণ সুযোগ মিস করে ভারত। প্রথমে মণবীর ও পরে এডমুন্ড। এডমুন্ডের যে গোলটা হতে হতে হল না, ওটা হয়ে গেলে ইতিহাস লিখতে পারত ভারত। যদিও ম্যাচের পর ভারত কোচ খালিদ জামিল বললেন,“পানামার বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছে আমাদের ছেলেরা। বিশ্বাস ছিল, ওরা পারবে। যদিও, পানামা আর ব্রাজিল এক নয়। ব্রাজিল অনেক উন্নত। এই লড়াইটাই সেই দিনও লড়তে হবে। এখনও অবধি এটাই আমার দেশের কোচিংয়ে সেরা ম্যাচ। এর পুরো কৃতিত্ব দলের ছেলেদের।” আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে খালিদ জামিলের ছেলেরা।

Follow Us