AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Badminton Asia Team Championships: এশিয়ান মিটে ইতিহাস ভারতের, সোনা ফলালেন সিন্ধু-আনমোলরা

রবিবার এশিয়ান মিটের ফাইনালে সোনা ফলালেন পিভি সিন্ধু-আনমোল খার্বরা। সেমিফাইনালে ডাবলসে হেরেছিলেন পিভি সিন্ধু। ফাইনালে অবশ্য কোনও ভুল করেননি সিন্ধু। একইসঙ্গে ১৭ বছরের আনমোল অসাধারণ পারফর্ম করেছেন। থাইল্যান্ডকে ফাইনালে ৩-২ হারিয়ে সোনা জিতলেন ভারতের মেয়েরা।

Badminton Asia Team Championships: এশিয়ান মিটে ইতিহাস ভারতের, সোনা ফলালেন সিন্ধু-আনমোলরা
Badminton Asia Team Championships: এশিয়ান মিটে ইতিহাস ভারতের, সোনা ফলালেন সিন্ধু-আনমোলরা Image Credit: BAI Media Twitter
| Updated on: Feb 18, 2024 | 3:28 PM
Share

কলকাতা: দেশকে প্রথমবার এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Team Championships) ফাইনালে তুলে শনিবারই ইতিহাস গড়েছিলেন অস্মিতা চালিহা ও আনমোল খার্বরা। রবিবার এশিয়ান মিটের ফাইনালে সোনা ফলালেন পিভি সিন্ধু-আনমোল খার্বরা। সেমিফাইনালে ডাবলসে হেরেছিলেন পিভি সিন্ধু। ফাইনালে অবশ্য কোনও ভুল করেননি সিন্ধু। একইসঙ্গে ১৭ বছরের আনমোল অসাধারণ পারফর্ম করেছেন। থাইল্যান্ডকে ফাইনালে ৩-২ হারিয়ে সোনা জিতলেন ভারতের মেয়েরা।

এর আগে সেমিফাইনালে জাপানকে ৩-২ হারিয়ে ফাইনালে উঠেছিলেন আনমোল-অস্মিতারা। ফাইনালের লাইন আপে প্রথমে ছিল পিভি সিন্ধু-সুপনিন্দা কাথেথং এর সিঙ্গলস। সেই ম্যাচে দু’বারের অলিম্পিকে পদকজয়ী সিন্ধু ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে ভারতকে ১-০ এগিয়ে দেন। এরপর গায়েত্রী গোপীচাঁদ ও তৃষা জলি ডাবলস ম্যাচে নামেন। বিশ্বের ১০ নম্বর জুটি জংকলফাম কিতিথারাকুল ও রইন্ডা প্রাজংজালের বিরুদ্ধে ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে জেতেন তৃষা-গায়েত্রীরা। যার ফলে ভারতের মেয়েরা ২-০ এগিয়ে যায়।

২-০ এগিয়ে থাকার পর দু’টি ম্যাচ হারেন ভারতের মেয়েরা। প্রথমে অস্মিতা চালিহা দ্বিতীয় সিঙ্গলসে বুসানান ওংবামরাংফানের কাছে ১১-২১, ১৪-২১ ব্যবধানে হেরে যান। এরপর দ্বিতীয় ডাবলস ম্যাচে প্রিয়া-শ্রুতি জুটি ২৯ মিনিটে ১১-২১, ৯-২১ ব্যবধানে হেরে যান। ২-২ হয়ে যাওয়া ম্যাচে এ বার শেষ আশা হয়ে দাঁড়ান আনমোল। তাঁর জন্যই ফাইনালে উঠতে পেরেছিল ভারত। আর তাঁর জন্যই সোনাও জিতল ভারত। বছর ১৭-র আনমোল শেষ সিঙ্গলস ম্যাচে পর্নপিচা চোইকিওংকে ২১-১৪, ২১-৯ ব্যবধানে হারিয়ে ভারতকে ট্রফি জেতান।

এই প্রথম বার এশিয়ান মিটে সোনা জিতলেন ভারতের মেয়েরা। এর আগে ভারতীয় পুরুষ টিম এই টুর্নামেন্টে ২০১৬ ও ২০২০ সালে ব্রোঞ্জ পেয়েছিল।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো