AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2026-27 Fixture: প্রকাশিত আইএসএলের প্রথম পর্বের সূচি! কবে মাঠে নামবে ইস্ট-মোহন, দেখে নিন!

Kolkata Derby: এই প্রথম পর্বের সূচির মাধ্যমে প্রকাশিত, এই প্রথম আইএসএল খেলা হবে মণিপুরে। উল্লেখ্য, প্রথম পর্বে মোহনবাগানের স্রেফ ২টো ম্যাচ বিকেলে পড়েছে। একটি ১৭ ডিসেম্বর ও অন্যটি আগামী বছরের ১০ জানুয়ারি। সেখানে ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ৪ ম্যাচের মধ্যে ৩টিই বিকেলে খেলবে। 

ISL 2026-27 Fixture: প্রকাশিত আইএসএলের প্রথম পর্বের সূচি! কবে মাঠে নামবে ইস্ট-মোহন, দেখে নিন!
প্রথম পর্বেই রয়েছে কলকাতা ডার্বি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 26, 2026 | 2:19 PM
Share

কলকাতা : অবশেষে প্রকাশ করা হল আসন্ন আইএসএল মরশুমের সূচি। আজ, শনিবার নিজেদের সোশাল মিডিয়াতে পোস্ট করে আইএসএল কর্তৃপক্ষ জানিয়েছে কবে কোন খেলা হচ্ছে। আজ শুধুমাত্র প্রথম পর্বের সূচি প্রকাশ করা হয়েছে। ১০ অক্টোবর থেকে ১৭ জানুয়ারি অবধি চলবে প্রথম পর্ব। তবে এখনও জানানো হয়নি, ইউটিউবে লাইভ স্ট্রিম কোথায় করা হবে।

মহালয়ার দিন, অর্থাৎ ১০ অক্টোবর শুরু হচ্ছে এই মরশুমের আইএসএল। প্রথম ম্যাচ বেঙ্গালুরু এফসি ও এসসি দিল্লির। একই দিনে সন্ধ্যে সাড়ে ৭টা থেকে নামবে গোয়া ও চেন্নাই। ১২ অক্টোবর এই আইএসএলে মাঠে নামবে মোহনবাগান এসজি। তবে যেহেতু সেই সময় এসিএল ২-এর ম্যাচ আছে, তাই প্রথম রাউন্ডে নেই ইস্টবেঙ্গল। তারা নামবে দ্বিতীয় রাউন্ড থেকে। ১৩ অক্টোবর ইরাকের ক্লাব আল সোর্তার বিরুদ্ধে খেলবে লাল-হলুদ। তাই এর আগের দিন অর্থাৎ ১২ অক্টোবর, অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাগান। প্রথম পর্বে খেলা হবে মোট ৭৮ ম্যাচ। এর মধ্যে প্রতিদিন খেলা নেই। কোনও কোনও দিন একই দিনে খেলা হবে ২টি ম্যাচও। সেই ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৫টা নাগাদ ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ। আগামী ২৯ নভেম্বর হবে বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি। এই দিন সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

এই প্রথম পর্বের সূচির মাধ্যমে প্রকাশিত, এই প্রথম আইএসএল খেলা হবে মণিপুরে। সেখানে ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে ২৪ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেড খেলবে এসসি দিল্লির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে ১৮ অক্টোবর। মারগাওঁতে সেই ম্যাচ চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগানও নিজেদের প্রথম ম্যাচে ১২ অক্টোবর গুয়াহাটিতে নামবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। উল্লেখ্য, প্রথম পর্বে মোহনবাগানের স্রেফ ২টো ম্যাচ বিকেলে পড়েছে। একটি ১৭ ডিসেম্বর ও অন্যটি আগামী বছরের ১০ জানুয়ারি। সেখানে ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ৪ ম্যাচের মধ্যে ৩টিই বিকেলে খেলবে।

প্রথম পর্বে ইস্টবেঙ্গলের সূচি-

  • ১৮ অক্টোবর – চার্চিল ব্রাদার্স – বিকেল ৫টা
  • ২৩ অক্টোবর – ইন্টার কাশী – বিকেল ৫টা
  • ৭ নভেম্বর – চেন্নাইয়িন এফসি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ২০ নভেম্বর – স্পোর্টিং দিল্রি – বিকেল ৫টা
  • ২৯ নভেম্বর – মোহনবাগান এসজি – সন্ধ্যা সাড়ে ৭টা
  • ৪ ডিসেম্বর – পাঞ্জাব এফসি – সন্ধ্যা সাড়ে ৭টা
  • ১৩ ডিসেম্বর – মুম্বই সিটি এফসি – বিকেল ৫টা
  • ১৭ ডিসেম্বর – বেঙ্গালুরু এফসি – সন্ধ্যা সাড়ে ৭টা
  • ২১ ডিসেম্বর – নর্থইস্ট ইউনাইটেড – সন্ধ্যা সাড়ে ৭টা
  • ৩ জানুয়ারি ২০২৭ – ওড়িশা এফসি – বিকেল ৫টা
  • ৯ জানুয়ারি ২০২৭ – এফসি গোয়া – বিকেল ৫টা
  • ১৬ জানুয়ারি ২০২৭ – কেরালা ব্লাস্টার্স – সন্ধ্যে সাড়ে ৭টা

প্রথম পর্বে মোহনবাগানের সূচি-

  • ১২ অক্টোবর – নর্থইস্ট ইউনাইটেড – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ১৬ অক্টোবর – এসসি দিল্লি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ২৬ অক্টোবর – চেন্নাইয়িন এফসি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ৩১ অক্টোবর – পাঞ্জাব এফসি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ৫ নভেম্বর – ওড়িশা এফসি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ২২ নভেম্বর – চার্চিল ব্রাদার্স – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ২৯ নভেম্বর – ইস্টবেঙ্গল এফসি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ৫ ডিসেম্বর – ইন্টার কাশি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ৯ ডিসেম্বর – বেঙ্গালুরু এফসি – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ১৭ ডিসেম্বর – মুম্বই সিটি এফসি – বিকেল ৫টা
  • ২২ ডিসেম্বর – এফসি গোয়া – সন্ধ্যে সাড়ে ৭টা
  • ১০ জানুয়ারি, ২০২৭ – কেরালা ব্লাস্টার্স – বিকেল ৫টা

Follow Us