AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: শহরে কুয়েতের দল আল আরবি, বুধবার সল্টলেক স্টেডিয়ামে ‘বড় ম্যাচ’ খেলতে নামছে ইস্টবেঙ্গল!

AFC Champions League 2: গত সিজনে কুয়েত লিগে দ্বিতীয় হয়েছিল এই আল আরবি এফসি। এই দল তুলনায় লাল-হলুদের থেকে অনেক শক্তিসমৃদ্ধ। দলে রয়েছেন নাইজেরিয়া, ফ্রান্স, সিরিয়ার ফুটবলার। দলের কোচ পর্তুগালের মার্কো আলভেস। এই ক্লাবটি আসলে কুয়েতের অন্যতম সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ১৭টি লিগ শিরোপা ও ১৬টি কুয়েত এমির কাপ। এছাড়াও দুইবার গাল্ফ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে তারা।

East Bengal FC: শহরে কুয়েতের দল আল আরবি, বুধবার সল্টলেক স্টেডিয়ামে 'বড় ম্যাচ' খেলতে নামছে ইস্টবেঙ্গল!
ইস্টবেঙ্গল এফসি Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 09, 2026 | 6:32 PM
Share

কলকাতা : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও ডুরান্ড – একই সঙ্গে দুই যুদ্ধ লড়ছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স করেছে লাল-হলুদ। আগের ম্যাচে তারা ৫-০ হারিয়েছে সাউথ ইউনাইটেডকে। এবার তাদের সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ। এর মধ্যে কলকাতা চলে এল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আল আরবি। আগামী ১২ তারিখ কুয়েতের দল আল আরবির সঙ্গে যুবভারতীতে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ আসলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচ।

লাল-হলুদের কাছে এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচ জিতলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্ৰুপ পর্যায়ের মূল পর্বে খেলবে লাল-হলুদ ব্রিগেড। যদিও, গত সিজনে কুয়েত লিগে দ্বিতীয় হয়েছিল এই আল আরবি এফসি। এই দল তুলনায় লাল-হলুদের থেকে অনেক শক্তিসমৃদ্ধ। দলে রয়েছেন নাইজেরিয়া, ফ্রান্স, সিরিয়ার ফুটবলার। দলের কোচ পর্তুগালের মার্কো আলভেস। এই ক্লাবটি আসলে কুয়েতের অন্যতম সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ১৭টি লিগ শিরোপা ও ১৬টি কুয়েত এমির কাপ। এছাড়াও দুইবার গাল্ফ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত মে মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী কুয়েত এসসিকে ৩-০ হারিয়ে ১০ম বারের জন্য ক্রাউন প্রিন্স কাপ জেতে আল আরবি। তবে যাঁকে নিয়ে সবথেকে বেশি আগ্রহ, তিনি প্যালেস্টাইনের জাতীয় দলের স্ট্রাইকার জায়েদ কুনবার। ২৩ বছর বয়সী এই ফুটবলার ২০২৫ সালে আল আরবিতে যোগ দেন। এমনকি ইস্টবেঙ্গলের ফুটবলার মহম্মদ রশিদকে ব্যক্তিগত পরিসরে চেনেন কুনবার। কলকাতায় পৌঁছে তিনি বলেন, “প্যালেস্টাইন জাতীয় দলে আমি রশিদের সঙ্গে খেলেছি। এখানে আসার আগেও আমরা ইনস্টাগ্রামে নিয়মিত কথা বলেছি।”

তবে চাপে আছে লাল হলুদ। কারণ, তাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড এফিয়ং এখনও ভিসা পাননি। তাই প্রথম ম্যাচে তাঁকে পাবে না লাল-হলুদ। এর পাশাপাশি এখনও তাদের ষষ্ঠ বিদেশি ফুটবলার পায়নি লাল-হলুদ। শুক্রবারের ম্যাচে ডিফেন্ডার নাচো চোট পেয়েছেন। আল আরবির ম্যাচে তিনি খেলবেন কি না, তা পরীক্ষা করে জানাবে লাল-হলুদ ম্যানেজমেন্ট। লাল-হলুদের স্কোয়াড এখনও পুরো তৈরি নয়। তার উপর আগামী ১২ তারিখ তাদের সামনে কঠিন পরীক্ষার নাম আল আরবি।

Follow Us