AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Matt Renshaw 190: টেল-এন্ডারদের সঙ্গে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, কোহলির রেকর্ড ভাঙলেন রেনশ!

South Africa vs Australia: নবম উইকেটে নাথান লিয়ঁর সঙ্গে ১৩৪ রানের এক মহামূল্যবান পার্টনারশিপ করেন রেনশ, যাতে তাঁর নিজেরই অবদান ১০০ রান। এই ম্যারাথন ইনিংসে তিনি খেলেছেন ৩৯৭টি বল। মেরেছেন ২১টি চার ও ১টি ছক্কা। তবে সাইমন হারমারের বলে আউট হয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডবল সেঞ্চুরি থেকে ১০ রান দূরেই থামতে হয় তাঁকে।

Matt Renshaw 190: টেল-এন্ডারদের সঙ্গে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, কোহলির রেকর্ড ভাঙলেন রেনশ!
ম্যাচ রেনশImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 11, 2026 | 4:41 PM
Share

ডারবান: ভারতীয় ব্যাটার বিরাট কোহলির প্রায় ১০ বছর পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাট রেনশ। ২০০২ সালের পর থেকে টেস্টের এক ইনিংসে টেল-এন্ডারদের সাথে ব্যাট করে সর্বোচ্চ রান করার নজির গড়লেন। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচে নিজের কেরিয়ারের বেস্ট ইনিংস খেললেন তিনি। করলেন ১৯০ রান। এর মধ্যে তিনি টেল এন্ডারদের সঙ্গে পার্টনারশিপ করেই বানিয়েছেন ১৭৪ রান। এর মাধ্যমে তিনি কোহলির ১৭১ রানের রেকর্ড ভেঙে দেন। উল্লেখ্য, ২০১৬ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলার সময় এই রেকর্ড গড়েছিলেন বিরাট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সেখান থেকে ম্যাট রেনশ দলকে টেনে তোলেন। তাঁর বদান্যতায় অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৯০ রানে। প্রথমে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে তিনি ৮৬ রানের পার্টনারশিপ করেন, যেখানে তাঁর নিজের রান ছিল ৪১। এরপর স্টার্ক ও হ্যাজলউডের সঙ্গে যথাক্রমে ২০ ও ২৬ রানের পার্টনারশিপ করেন তিনি। নবম উইকেটে নাথান লিয়ঁর সঙ্গে ১৩৪ রানের এক মহামূল্যবান পার্টনারশিপ করেন রেনশ, যাতে তাঁর নিজেরই অবদান ১০০ রান। এই ম্যারাথন ইনিংসে তিনি খেলেছেন ৩৯৭ টি বল। মেরেছেন ২১টি চার ও ১টি ছক্কা। তবে সাইমন হারমারের বলে আউট হয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডবল সেঞ্চুরি থেকে ১০ রান দূরেই থামতে হয় তাঁকে।

জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫২/৪। ৪৯ রানে আউট হয়েছেন ডেভিড বেডিংহ্যাম। ২৮ রানে অপরাজিত আছেন ট্রিস্টান স্টাবস ও ২৯ রানে অপরাজিত আছেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকায় এই সফরে মোট ৩টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

Follow Us