PM Modi & CM Suvendu Adhikari: ক্রিকেটের নন্দনকাননে এবার মহালয়ার মেগা শো! ইডেনে কী করবেন প্রধানমন্ত্রী মোদী?
Mahalaya at Eden Gardens: সূত্রের খবর, রাজ্যের ক্রীড়া দফতর ইতিমধ্যেই সিএবির কাছে মাঠের বুকিং চেয়েছে। এমনকি বিশাল বড় পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ১০ তারিখ প্রধানমন্ত্রীকে নিয়ে মাঠে প্রথমে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গান গাইতে পারেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। আর কী কী থাকবে?

কলকাতা: দুর্গাপুজো আয়োজনে এবার নয়া ধাঁচ। এক অন্যরকম অনুষ্ঠান আয়োজনের সাক্ষী থাকবে রাজ্যবাসী। মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে মেগা শো। ১০ অক্টোবর মহালয়া। এই দিনেই দেবীপক্ষের সূচনা হবে। এর পাশাপাশি ইডেনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তবে এর পরিকল্পনা কী?
সূত্রের খবর, রাজ্যের ক্রীড়া দফতর ইতিমধ্যেই সিএবির কাছে মাঠের বুকিং চেয়েছে। এমনকি বিশাল বড় পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ১০ তারিখ প্রধানমন্ত্রীকে নিয়ে মাঠে প্রথমে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গান গাইতে পারেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। ১০ হাজার ঢাক বাজতে পারে। বাংলার সাংস্কৃতিক নানা ঐতিহ্যকে দেখানো হবে এই অনুষ্ঠানে। এমনকি মা দুর্গার চোখ আঁকতে পারেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানের আগে গতকাল, মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেছে অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
কী কী জানা গিয়েছে?
- ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হবে হোম ড্রেসিংরুম। ভারতীয় ক্রিকেট দল, কলকাতা নাইট রাইডার্স যে ড্রেসিংরুম ব্যবহার করে, মোদীর জন্য থাকছে সেই ড্রেসিংরুম। মুখ্যমন্ত্রীর জন্য দেওয়া হবে অ্যাওয়ে ড্রেসিংরুম। ড্রেসিংরুম ফাঁকা করে সাজাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। ড্রেসিংরুম থেকেই মাঝে মাঠে যাওয়ার কমন রাস্তা রয়েছে।
- গল্ফ কার্টে করে মাঠ প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী। মাঠ বাঁচিয়ে মঞ্চ তৈরির পরিকল্পনা। মাঠের ভেতরে ১২ ফুট জায়গা লাগতে পারে। তবে মাঠের যাতে ক্ষতি না হয়, সেদিকেই নজর দেওয়া হবে। মঞ্চের উপর থাকছে ছাউনি। ড্রেসিংরুমের সামনে লন থেকেই মঞ্চ করার পরিকল্পনা।
- ১০ তারিখ অনুষ্ঠান। ৯ তারিখ থেকেই ইডেনের ক্লাব হাউস চলে যাচ্ছে এসপিজির নিরাপত্তায়। প্রধানমন্ত্রী থাকাকালীন ইডেনের ক্লাব হাউসে গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। এমনকি ইডেনের কিছু ব্লকে চেয়ার সরিয়ে জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনা করেছে সংস্থা।
- সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যাতে ক্লাব হাউসে থাকতে পারেন তার জন্য এসপিজির কাছে অনুমতি চাওয়া হচ্ছে। সৌরভ ছাড়াও সিএবির অন্যান্য ৪ পদাধিকারী কর্তাও যাতে ক্লাব হাউসে থাকতে পারেন তার জন্যও অনুরোধ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
- ১০ হাজার সাংস্কৃতিক শিল্পী পারফর্ম করবেন। ওই দিন তাঁদের রাখার জন্য ভাড়া নেওয়া হচ্ছে নেতাজি ইন্ডোর অর্থাৎ ইডেনের উল্টোদিকের মাঠ। তারকা শিল্পীদের রাখার জন্য ইডেনের ১৪ নম্বর গেটের কাছে কনফারেন্স রুম বা ইডেনের কর্পোরেট বক্সে রাখার ভাবনা করা হচ্ছে।
- এমনকি শোনা গিয়েছে ক্রিকেটের নন্দনকানন থেকে আতশবাজির প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। হতে পারে লেজার শো ও ড্রোন শো-ও। খুব শীঘ্রই ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে আসবে PWD।
এই অনুষ্ঠানের আগে গতকাল, মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেছে অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা। এমনকি শোনা গিয়েছে ক্রিকেটের নন্দনকানন থেকে আতশবাজির প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। হতে পারে লেজার শো ও ‘মা আসছে – উমা স্টোরি‘ নামক 3D শো-ও। এই অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ১০ হাজার দুর্গাপুজোর উদ্বোধনও করতে পারেন মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু, জানা গিয়েছে সূত্রের খবরে।
