AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishan Kishan Injury: ঈশানের চোটেও কপাল খুলল না বৈভবের, কবে দলে সুযোগ পাবেন তরুণ ব্যাটার?

BCCI: আজ, শনিবার ক্রাইস্টচার্চের হ্যাডলি ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ৫ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছিল ভারত। সেই ম্যাচে ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সঞ্জু স্যামসন।

Ishan Kishan Injury: ঈশানের চোটেও কপাল খুলল না বৈভবের, কবে দলে সুযোগ পাবেন তরুণ ব্যাটার?
ঈশান কিষাণImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 24, 2026 | 11:27 AM
Share

নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। এরপরেই শোনা গিয়েছিল, ঈশানের জায়গায় কি তাহলে ভারতীয় দলে সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী? কিন্তু না, এবারেও শিকে ছিঁড়ল না বৈভবের। তাঁকে না নিয়ে অন্য একজন ব্যাটারকে সুযোগ দিল ভারতীয় দল। খুব সম্ভবত, আগামী ৪ ম্যাচে এই ব্যাটারই খেলবেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পান ঈশান। তাঁর চোট কম থাকলেও, সতর্কতা অবলম্বন করেই ২য় টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিসিআই জানিয়েছে, ঈশানের শারীরিক অবস্থার উপর নজর রাখছে বোর্ডের মেডিক্যাল টিম। বোর্ডের তরফে জানানো হয়েছে, পুরুষদের নির্বাচক কমিটি ২য় টি-টোয়েন্টি ম্যাচের জন্য কুমার কুশাগ্রকে দলে নিয়েছে। বর্তমানে ক্রাইস্টচার্চে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে রয়েছেন তিনি। সেখান থেকেই সিনিয়র দলের সঙ্গে যোগ দেবেন এই কিপার-ব্যাটার। উল্লেখ্য, শনিবার থেকে লিঙ্কনে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ৩ ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজ খেলার কথা ভারতের ‘এ’ দলের। সেই দলের সদস্য কুশাগ্রকে আপাতত জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হয়েছে।

আজ, শনিবার ক্রাইস্টচার্চের হ্যাডলি ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ৫ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছিল ভারত। সেই ম্যাচে ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সঞ্জু স্যামসন। ৩৩ বলে ৬৭ করেছিলেন সঞ্জু। নমন ধীরও ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়সের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪২ রান। এই ত্রিমূর্তির দাপটেই ২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

Follow Us