Indian Test Squad: বিরাট-বুমরাই বাদ, রাহানের টেস্ট টিমে শোরগোল ক্রিকেটমহলে
Ajinkya Rahane: দলে স্পিন ও অলরাউন্ড বিভাগ সামলানোর দায়িত্বে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেদের প্রমাণ করেছেন এঁরা। রাহানের একাদশে সবচেয়ে বেশি আলোচনার বিষয় নিঃসন্দেহে পেস বোলিং বিভাগ।

নয়াদিল্লি: ভারতের সর্বকালীন সেরা টেস্ট দল বাছা হচ্ছে, অথচ সেই দলে নেই বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, বুমরারা। হ্যাঁ, এমনই সর্বকালীন সেরা টেস্ট দল বানিয়েছেন অজিঙ্ক রাহানে। নিজেকে দলে রেখেই দল বানিয়েছেন তিনি। চার নম্বরে বিরাটের বদলে বেছে নিয়েছেন সচিনকে। নিজের পছন্দের সর্বকালের সেরা টেস্ট দল বাছতে গিয়ে এভাবেই চমক দিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার রাহানে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে থেকেই সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল বেছে নিতে বলা হয়েছিল রাহানেকে। সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে এক আলাপচারিতায় নিজের পছন্দের দল সাজান তিনি। সেই একাদশেই জায়গা হয়নি বিরাট-রোহিত ও বুমরার মতো তারকাদের।
ওপেনিংয়ে বিজয়-ধাওয়ান-
নিজের পছন্দের একাদশে ওপেনার হিসেবে মুরলী বিজয় ও শিখর ধাওয়ানকে বেছে নিয়েছেন রাহানে। তিন নম্বরে রেখেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে। চারে আছেন সচিন। এই জায়গাতেই বাদ কোহলি। গত এক দশকে ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়া সত্ত্বেও রাহানের একাদশে জায়গা হয়নি তাঁর। ওপেনার হিসেবে রোহিতকেও বেছে নেননি তিনি। পাঁচ নম্বরে নিজের নাম রেখেছেন তিনি। ছয় নম্বরে আছেন এম এস ধোনি। শুধু কিপার হিসেবে নয়, দলের ক্যাপ্টেনও ধোনিই।
দলে স্পিন ও অলরাউন্ড বিভাগ সামলানোর দায়িত্বে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেদের প্রমাণ করেছেন এঁরা। রাহানের একাদশে সবচেয়ে বেশি আলোচনার বিষয় নিঃসন্দেহে পেস বোলিং বিভাগ। বর্তমান সময়ের অন্যতম সেরা ভারতীয় পেসার বুমরাকে বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমারকে।
ভারতের বিদেশের মাটিতে সাফল্য বাড়ানোর ক্ষেত্রে এই তিন পেসারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ২০১০-এর পর থেকে দলের শক্তি বাড়াতে এঁদের অবদান গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের জুলাইতে সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অজিঙ্কা রাহানে। ২০২৩ সালের পর আর ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। টেস্টে ৮৫ ম্যাচে ৫০৭৭ রান করেছেন তিনি। এছাড়া খেলেছেন ৯০টি ওডিআই ম্যাচ ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচও।
