AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sri Lanka: ১ম টেস্টে ব্যর্থ কুলদীপ, দলে ঢুকবেন মধ্যপ্রদেশের স্পিনার?

IND vs SL: এর পাশাপাশি ব্যাট হাতে ৭ ম্যাচে তিনি করেছে ৫১৮ রান। জাতীয় দলের এই সফরের আগে শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে ২টি বেসরকারি টেস্টের সিরিজে ইন্ডিয়া 'এ'-র হয়ে খেলেছেন সারাংশ। সিরিজের প্রথম ম্যাচে ১টি উইকেট পেলেও ২য় ম্যাচে তিনি অনবদ্য পারফর্ম করেন। বল হাতে নেন ৬ উইকেট ও ব্যাট হাতে খেলেন ৭০ রানের ইনিংস।

Sri Lanka: ১ম টেস্টে ব্যর্থ কুলদীপ, দলে ঢুকবেন মধ্যপ্রদেশের স্পিনার?
সারাংশ জৈনImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 4:39 PM
Share

গল: শ্রীলঙ্কা বিপক্ষে গল টেস্টে বড় জল পেলেও রবিবার কলম্বোয় শুরু হতে চলা ২য় টেস্টের একাদশে অন্তত একটি পরিবর্তনের পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামতে চলা ভারতীয় দলে হতে পারে বদল। দলের বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে, এমনই আশা করা হচ্ছে। খুব সম্ভবত দল থেকে বাদ পড়তে পারেন প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকা স্পিনার কুলদীপ যাদব।

কুলদীপ প্রথম একাদশে যদি শেষ পর্যন্ত সুযোগ না পান,, তাহলে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে পারে মধ্যপ্রদেশের অফ-স্পিনার সারাংশ জৈনের। কুলদীপকে সরানোর বেশ কিছু কারণ আছে। যেমন, গলে প্রথম টেস্টে ২৫ ওভার বল করে ১০৩ রান দিয়ে মাত্র ১টি উইকেট পান কুলদীপ। এর পাশাপাশি দাপট দেখান স্পিনার মানব সুতার। নিজের কেরিয়ারের ২য় টেস্ট খেলতে নামা মানব ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পান ও ভারতের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। পাশাপাশি, আর এক বাঁহাঁতি স্পিনার ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও ৪ উইকেট তুলে নেন। প্রথম টেস্ট খেলা ৩ স্পিনারের মধ্যে একমাত্র কুলদীপই নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন, তাই ২য় টেস্টে সারাংশের দলে ঢোকার সম্ভাবনা প্রবল।

কে এই সারাংশ জৈন?

মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করছেন তিনি। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই শ্রীলঙ্কা সফরে তাঁকে দলে নেন নির্বাচকরা। ২০১৪ সালে অভিষেকের পর থেকে ৫৪টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৭ ৩০ গড় নিয়ে ১৮৮টি উইকেট পেয়েছেন তিনি। বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি সমান দক্ষ। ঘরোয়া ক্রিকেটে তিনি ইতিমধ্যেই করেছেন ২টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি। ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে ৩০টি উইকেট পেয়েছেন সারাংশ।

এর পাশাপাশি ব্যাট হাতে ৭ ম্যাচে তিনি করেছে ৫১৮ রান। জাতীয় দলের এই সফরের আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২টি বেসরকারি টেস্টের সিরিজে ইন্ডিয়া ‘এ’-র হয়ে খেলেছেন সারাংশ। সিরিজের প্রথম ম্যাচে ১টি উইকেট পেলেও ২য় ম্যাচে তিনি অনবদ্য পারফর্ম করেন। বল হাতে নেন ৬ উইকেট ও ব্যাট হাতে খেলেন ৭০ রানের ইনিংস। ফলে, ২য় টেস্টের আগে কুলদীপের বদলে তাঁর অভিষেক ঘটার সম্ভাবনা বাড়ছে।

Follow Us