AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, SKO vs CZE : পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, প্রথম ম্যাচেই ঝলমলে পারফরম্যান্স সনদের!

SKO vs CZE : গ্ৰুপ এ-তে এই বছর দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেকিয়া। এর মধ্যে প্রথম ম্যাচেই ২-০ গোলে জিতে গোল পার্থক্যে এগিয়ে এক নম্বরে রয়েছে মেক্সিকো। প্রথম দুটি দল এবার যাবে রাউন্ড অফ ৩২-এ। তবে এবার বাকি দলগুলোর বিরুদ্ধেও ভাল খেলতে হবে সন হিউন মিন-দের।

FIFA World Cup 2026, SKO vs CZE : পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, প্রথম ম্যাচেই ঝলমলে পারফরম্যান্স সনদের!
সন হিউন মিনImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 12, 2026 | 11:44 AM
Share

দক্ষিণ কোরিয়া২ (হুয়াং ইন বিয়োম, ও হিউন গু)  : চেকিয়া ১ (ক্রেজকি)

মেক্সিকো : দক্ষিণ কোরিয়া (South Korea) মানেই অ্যানিমে (Anime), দক্ষিণ কোরিয়া মানেই অত্যাধুনিক খাবার, দক্ষিণ কোরিয়া মানেই ব্যান্ড ও মিউজিক, তবে আজকের পর আরও একটা জিনিস যোগ হল। দক্ষিণ কোরিয়া মানেই কামব্যাক। বিশ্বকাপ ২০২৬-এ যে একটা ভয়ঙ্কর প্রতিপক্ষের মুখোমুখি বিপক্ষ দলগুলো পেতে চলেছে, তা যেন বুঝিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা। প্রচুর গোল মিসের খেসারত যে দিতে হল না দক্ষিণ কোরিয়াকে, তার প্রধান কারণ চেকিয়ার অজস্র ভুল। ফলে চেকিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক সুযোগ পেলেও তা ক্রমাগত নষ্ট করতে শুরু করে কোরিয়া। প্রথমার্ধেই খুব কম করেও ৩টি গোলের সুযোগ নষ্ট করে সন হিউন মিনেরা। অন্যদিকে, প্রথম থেকে ডিফেন্সিভ খেললেও পরে কাউন্টার অ্যাটাক শুরু করে চেকিয়া। তবে বারবার আক্রমণে গিয়ে ব্যর্থ হচ্ছিল টমাস সাউচেকের চেকিয়া। ৫৯ মিনিটে ক্যাপ্টেন লাদিস্লাভ ক্রেজকির গোলে এগিয়ে যায় চেকিয়া। কিন্তু ৮ মিনিটের মধ্যেই হুয়াং ইন বিয়োম সমতা ফিরিয়ে দেন দক্ষিণ কোরিয়াকে। ৭৭ মিনিটে টমাস সাউচেক হেডে গোল করলেও সেই গোলটি অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এর ৩ মিনিট পরেই ও হিউন গু-র গোলে ২-১ গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। তারপরেও বেশ কিছু সুযোগ পেলেও আর গোল আসেনি সন-দের বিরুদ্ধে।

গ্ৰুপ এ-তে এই বছর দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেকিয়া। এর মধ্যে প্রথম ম্যাচেই ২-০ গোলে জিতে গোল পার্থক্যে এগিয়ে এক নম্বরে রয়েছে মেক্সিকো। প্রথম দুটি দল এবার যাবে রাউন্ড অফ ৩২-এ। তবে এবার বাকি দলগুলোর বিরুদ্ধেও ভাল খেলতে হবে সন হিউন মিন-দের। নাহলে, বিশ্বকাপের নক আউট পর্যায়ে খেলার জন্য অপেক্ষা আরও বাড়বে কোরিয়ার।

Follow Us