AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: গ্রুপ পর্বে প্রায় সবকটি ম্যাচ জিতে প্রতিপক্ষকে বার্তা সূর্যকুমারের

ম্যাচের পর সূর্যকুমার বলেন, “পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পেরে আমরা খুশি। আমরা প্রথমে ব্যাটই করতে চেয়েছিলাম ও ১৯০ এর বোশি রানও তুলতে পেরেছি। পরে শিশিরের জন্য বোলারদের কিছুটা সমস্যা হলেও, দিনের শেষে ম্যাচের ফল আমাদেরই পক্ষে”। তাঁর মতে, জয়ের ফলে অনেক কিছু শেখা যায়। চাপের সময় দায়িত্ব নেওয়াই এই দলের সব থেকে বড় শক্তি বলে মনে করেন সূর্য। তিনি বলেন “পরের ম্যাচেও এমন পরিস্থিতি আসতে পারে। ব্যাটারদের বুঝতে হবে উইকেট কেমন ও কখন কী করতে হবে”।

T20 World Cup: গ্রুপ পর্বে প্রায় সবকটি ম্যাচ জিতে প্রতিপক্ষকে বার্তা সূর্যকুমারের
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 11:51 AM
Share

কলকাতা: বিশ্বকাপের গ্রুপ পর্বে সব ম্যাচে জিতে সুপার এইটে উঠেছে ভারত। আত্মবিশ্বাসে ফুটছে দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ রানের জয়ের পর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “ আমরা সব ম্যাচে জিততে পেরেছি”। এই আত্মবিশ্বাসই সুপার এইটে প্রতিপক্ষদের জন্য বড় সতর্কবার্তা দিল সূর্যকুমার। নেদারল্যান্ডসের বিরুদ্ধ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল ভারত। ৬৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় দল। ঠিক সেই সময় ম্যাচের হাল ধরেন শিবম দুবে। তাঁর ৩১ বলে ৬৬ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ওই ইনিংসে ভারত ৬ উইকেটে ১৯৩ রান করেন। নেদারল্যান্ডস করে ৭ উইকেটে ১৭৬ রান। এই চতুর্থ জয়ের ফলে শীর্ষে থেকেই পরের পর্বে পা রাখল ভারত।

ম্যাচের পর সূর্যকুমার বলেন, “পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পেরে আমরা খুশি। আমরা প্রথমে ব্যাটই করতে চেয়েছিলাম ও ১৯০ এর বোশি রানও তুলতে পেরেছি। পরে শিশিরের জন্য বোলারদের কিছুটা সমস্যা হলেও, দিনের শেষে ম্যাচের ফল আমাদেরই পক্ষে”। তাঁর মতে, জয়ের ফলে অনেক কিছু শেখা যায়। চাপের সময় দায়িত্ব নেওয়াই এই দলের সব থেকে বড় শক্তি বলে মনে করেন সূর্য। তিনি বলেন “পরের ম্যাচেও এমন পরিস্থিতি আসতে পারে। ব্যাটারদের বুঝতে হবে উইকেট কেমন ও কখন কী করতে হবে”। দুবের প্রশংসায় তিনি বলেন, “ মিডিল ওভারে ও খুবই ভালো খেলেছে, এত কম উইকেটে ১৯০তে পৌঁছানোটা দারুণ বিষয়।”

বোলিং নিয়েও সন্তুষ্ট ভারতের অধিনায়ক। তাঁর কথায়,“ আমাদের কাছে মিডিল ওভারগুলোর জন্য অনেক অপশন আছে। ম্যাচের প্রয়োজনে যা দরকার, ওরা তাই করতে পারে।” ব্যাটিং, বোলিং দুই বিভাগেই এত ভালো ফলাফল আসায়, দলের ভারসাম্য আরও শক্ত হয়েছে বলে তিনি মনে করেন। সব মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের এই পারফরম্যান্স শুধু যোগ্যতা অর্জনেরই নয়, বরং আত্মবিশ্বাসেরও প্রদর্শন।