AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: অক্ষরের বদলে কেন ওয়াশিংটন? কারণ জানালেন কোচ!

রায়ানের কথায়, “বিষয়টা এতটা সহজ নয়। আমাদের বিশ্লেষণে মনে হয়েছে ডি'কক, রিকলটন এবং মিলারই দলের জন্য় বড় বিপদ হতে পারেন। যখন দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তখন আমরা এমন কাউকে চেয়েছিলাম, যে পাওয়ার প্লে-তে বল করতে পারবে। অক্ষর মাঝে মাঝে প্রথম ছয় ওভারে বল করে ঠিকই, কিন্তু আমরা মনে করি ওয়াশিংটন কার্যকর ভূমিকা নিতে পারে।”

T20 World Cup: অক্ষরের বদলে কেন ওয়াশিংটন? কারণ জানালেন কোচ!
Image Credit: Gareth Copley/Getty Images
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 5:53 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে ভারত। এই হারের ফলে দল নির্বাচন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে ঘরের মাঠে আহমেদাবাদে অক্ষর প্যাটেলকে না খেলিয়ে, ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডুশখাটে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। রায়ান জানান,দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর মতে, কুইন্টন ডি কক, রায়ান রিকলটন এবং ডেভিড মিলার ছিলেন ভারতের জন্য সবচেয়ে বড় বাধা। সেই কারণেই টিম ম্যানেজমেন্ট এমন একজন স্পিনারকে বেছে নিয়েছিল, যিনি পাওয়ার প্লে-তে বল করতে পারেন এবং শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।

রায়ানের কথায়, “বিষয়টা এতটা সহজ নয়। আমাদের বিশ্লেষণে মনে হয়েছে ডি’কক, রিকলটন এবং মিলারই দলের জন্য় বড় বিপদ হতে পারেন। যখন দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তখন আমরা এমন কাউকে চেয়েছিলাম, যে পাওয়ার প্লে-তে বল করতে পারবে। অক্ষর মাঝে মাঝে প্রথম ছয় ওভারে বল করে ঠিকই, কিন্তু আমরা মনে করি ওয়াশিংটন কার্যকর ভূমিকা নিতে পারে।” তবে মাঠে সেই পরিকল্পনা সফল হয়নি। ওয়াশিংটন সুন্দর দুই ওভারে ১৭ রান দিলেও কোনও উইকেট নিতে পারেননি। বরুণ চক্রবর্তী চার ওভারে ৪৭ রান দেন এবং মাত্র একটি উইকেট পান। ফলে দক্ষিণ আফ্রিকা বড় রান করতে সক্ষম হয়।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাই ছিল ভয়াবহ। ঈশান কিষাণ শূন্য এবং তিলক ভার্মা মাত্র ১ রান করে আউট হন। পাওয়ার প্লে-র শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩১। মাঝের দিকে শিবম দুবে ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেললেও, তা দলের জন্য় যথেষ্ট ছিল না। ফলে ম্যাচটি কার্যত হাতের বাইরে চলে যায় ভারতের। এই হারের ফলে টানা ১২ ম্যাচ জয়ের ধারা থেমে গেল ভারতের। দল নির্বাচনের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে টিম ম্যানেজমেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৌশলগত ভাবনাচিন্তা করেই ওয়াশিংটনকে দলে নেওয়া হয়েছিল। এখন দেখার, পরের ম্যাচে দলে কোনও পরিবর্তন আনা হয় কি না।

যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
বাংলায় আসছেন অমিত শাহ, কী বার্তা দেবেন?
বাংলায় আসছেন অমিত শাহ, কী বার্তা দেবেন?
EPF-এর সব ঝামেলা শেষ, সরকারের এক অ্যাপেই এবার কিস্তিমাত
EPF-এর সব ঝামেলা শেষ, সরকারের এক অ্যাপেই এবার কিস্তিমাত
মৃত্যুর পর সামান্য সম্মানটুকুও জোটে না পাক সেনাদের!
মৃত্যুর পর সামান্য সম্মানটুকুও জোটে না পাক সেনাদের!
চাঁদনি চকের মন্দিরের ভিডিয়ো তুলে পাঠানো হয় লস্করকে! ভয়ঙ্কর অভিযোগ
চাঁদনি চকের মন্দিরের ভিডিয়ো তুলে পাঠানো হয় লস্করকে! ভয়ঙ্কর অভিযোগ
'আমার ছেলে সাধাসিধা... আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে', কেঁদে ফেললেন উমরের মা
'আমার ছেলে সাধাসিধা... আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে', কেঁদে ফেললেন উমরের মা