AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: ঘানার সহ-অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দেশে ঢুকতেই দিল না কানাডা সরকার!

Thomas Parte: এতদিন ছিল আমেরিকা। গোটা বিশ্বকাপের প্রাক্কালে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার। এই সিদ্ধান্তগুলির জন্য বিশ্বের নানা প্রান্তে সমালোচিত হতে হচ্ছিল ট্রাম্প সরকারকে। তবে তার মধ্যেই এবার কঠোর অবস্থান নিল কানাডাও।

FIFA World Cup 2026: ঘানার সহ-অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দেশে ঢুকতেই দিল না কানাডা সরকার!
ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ টমাস পার্টে।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 13, 2026 | 3:42 PM
Share

কানাডা : প্রথমে আমেরিকা (United States of America), তারপর কানাডা (Canada)। আবার বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে বিতর্ক। আমেরিকার অভিবাসন নীতির কবলে পড়ে অনেকে ঢুকতে পারেনি বিশ্বকাপ দেখতে। এবার একই পথ অবলম্বন করল কানাডা। ঘানা (Ghana) দলের সহ-অধিনায়ক থমাস পার্টেকে (Thomas Partey) নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কানাডার প্রশাসন। তাঁকে দেশে ঢুকতে দেওয়ার অনুমতি দিল না মার্ক কার্নির (Marc Carney) সরকার।

কেন থমাস পার্টে ঢুকতে পারবেন না কানাডায়?

২০২৫ সালে ইংল্যান্ডে থাকাকালীন পাঁচটি ধর্ষণ ও একটি যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনে লন্ডনের মেট্রোপলিটান পুলিশ। সেই কেসগুলিতে তিনি নির্দোষ প্রমাণিত হন তিনি। এই বছরের ফেব্রুয়ারি মাসে আবার তাঁর বিরুদ্ধে ২টি নতুন ধর্ষণের অভিযোগ দায়ের হয়। তবে এপ্রিল মাসে তিনি আবার নির্দোষ প্রমাণিত হন। ২০২৫ সালে ব্রিটিশ ক্লাব আর্সেনালের হয়ে খেলতেন পার্টে। এখন খেলেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে।

এই বিষয়ে সোজাসুজি কিছু না বললেও কানাডার সরকারের তরফ থেকে জানানো হয়েছে,“কানাডার অভিবাসন নীতি কারও জন্যেই বদলাবে না। আমরা সারা বিশ্ব থেকে আসা ফিফা বিশ্বকাপের অংশগ্রহনকারী দেশগুলির সমর্থকদের সুরক্ষাকে প্রাধান্য দেওয়াই আমাদের কাজ।” তবে কানাডার এই নিয়মের গেরোয় পরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না পার্টে। এই নিয়ম নিয়ে ফিফার তরফ থেকেও কিছু বলা হয়নি। ফিফার বক্তব্য, কোনও প্লেয়ারকে ভিসা দেওয়া বা না দেওয়া – দুইই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সেই দেশের সরকারের। ফিফার নয়। এবং এই কারণেই ১৮ জুন ভোরে পানামার বিরুদ্ধে নামতে পারবেন না টমাস পার্টে। তবে যেহেতু ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচগুলি রয়েছে আমেরিকায়, তাই সেই দুই ম্যাচে খেলতে কোনও বাধা নেই তাঁর।

Follow Us