AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zimbabwe Cricket: ১৪৯ বছরের ক্রিকেট ইতিহাসে যা হয়নি, তাই করল জিম্বাবোয়ে! জানেন কী সেই অবিস্মরণীয় রেকর্ড?

ZIM vs AFG: বিগত ১০০ বছরে সবথেকে বয়স্ক ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করেছেন ক্রেগ আরউইন। ৪১ বছর ৮২ দিন বয়সে ডবল সেঞ্চুরি করেছেন আরউইন। যদিও টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি বয়সে ডবল সেঞ্চুরি করার রেকর্ড আছে সাউথ আফ্রিকার এরিক রোয়েনের। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ বছর ৬ দিন বয়সে ডবল সেঞ্চুরি করেছিলেন এরিক।

Zimbabwe Cricket: ১৪৯ বছরের ক্রিকেট ইতিহাসে যা হয়নি, তাই করল জিম্বাবোয়ে! জানেন কী সেই অবিস্মরণীয় রেকর্ড?
জিম্বাবোয়ে ক্রিকেট দলImage Credit: Getty Images
| Updated on: Nov 10, 2026 | 2:07 PM
Share

শারজা: ১৪৯ বছরের ক্রিকেট ইতিহাস। এই ১৪৯ বছরে যে রেকর্ড কোনওদিন গড়তে পারেনি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ক্রিকেটের ‘বড় ভাই’রা, সেই রেকর্ড গড়ে দিল জিম্বাবোয়ের মতো দেশ। শারজায় অনুষ্ঠিত আফগানিস্তান বনাম জিম্বাবোয়ের ম্যাচে হল এক বিরল রেকর্ড। টেস্টের জোড়া ইনিংসেই ৫০০ রানের বেশি করল জিম্বাবোয়ে। যদিও প্রথম ইনিংসে ৫০০ রান করেছে আফগানিস্তানও। ফলে, এই ম্যাচ এখন রেকর্ডবুকে।

৫ থেকে ৯ নভেম্বর খেলা হয়েছিল এই টেস্ট ম্যাচ। প্রথমে ব্যাট করে ৫০৪ রানে অল আউট হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। ব্রেন্ডন টেলর করেছিলেন ১৩১ রান। ১২৮ রান এসেছিল অধিনায়ক ব্রায়ান বেনেটের ব্যাট থেকেও। জবাবে ৫১৪ রান করেছিল আফগানিস্তান। ৩ খানা সেঞ্চুরি এসেছিল এই ইনিংসে। সাদিকউল্লাহ আতাল করেন ১০৫ রান, রহমানউল্লাহ ১১৩ রান করে আউট হন, অধিনায়ক রহমত শাহের ব্যাট থেকে আসে ১৭৩ রান। ১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। এরপরেই আবার ব্যাটিং বিক্রম দেখান জিম্বাবোয়ের ব্যাটাররা। ২০৬ রানে অপরাজিত থাকেন ক্রেগ আরউইন। ১০০ রানে অপরাজিত থাকেন ওয়েসলি মাধেভিরে। জিম্বাবোয়ের স্কোর ৫২৩/৫ থাকাকালীন ম্যাচ ড্রয়ের ঘোষণা করা হয়।

আইসিসির তথ্য অনুযায়ী, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল একটি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ৫০০ রান করল। একই সঙ্গে এই প্রথম কোনও টেস্টে দুই দলই নিজেদের সবকটি ইনিংসে ৫০০ রান পার করল। এছাড়া আরও বেশ কিছু রেকর্ড হয়েছে। যেমন, বিগত ১০০ বছরে সবথেকে বয়স্ক ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করেছেন ক্রেগ আরউইন। ৪১ বছর ৮২ দিন বয়সে ডবল সেঞ্চুরি করেছেন আরউইন।

যদিও টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি বয়সে ডবল সেঞ্চুরি করার রেকর্ড আছে সাউথ আফ্রিকার এরিক রোয়েনের। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ বছর ৬ দিন বয়সে ডবল সেঞ্চুরি করেছিলেন এরিক। যদিও ১৯২৪ এ ইংল্যান্ডের জ্যাক হবস ৪১ বছর ১৯৫ দিন বয়সে ডবল সেঞ্চুরি করেছিলেন। সেই দিক থেকে ১৯২৬-২০২৬, মোট ১০০ বছরে বয়স্ক ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি করলেন ক্রেগ।

Follow Us