AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung Galaxy F22: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখুন ফিচার এবং দাম

আগামী ১৩ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি। ফ্লিপকার্টের পাশাপাশি স্যামসাংয়ের অনলাইন স্টোর থেকে ফোন কেনা যাবে। 

Samsung Galaxy F22: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখুন ফিচার এবং দাম
এই ফোনের ক্ষেত্রে ফ্লিপকার্টে ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে স্যামসাংয়ের তরফে এক হাজার টাকা ছাড় রয়েছে ক্রেতাদের জন্য।
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 11:07 PM
Share

স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোন লঞ্চ হয়েছে ভারতে। গ্যালাক্সি এফ সিরিজের এই স্মার্টফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের অনলাইন স্টোর থেকে। এই ফোনে রয়েছে MediaTek Helio G80 প্রসেসর। সেই সঙ্গে রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপও। ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে ওই ক্যামেরা সেটআপে। স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনের ব্যাটারি ৬০০০mAh। এই ফোনে ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। সেই ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ। সেখানেই রয়েছে সেলফি ক্যামেরা। ফোনের পিছনের অংশে রয়েছে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল। এছাড়াও রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনের দাম

  • স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম ১২,৪৯৯ টাকা।
  • অন্যদিকে, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম ১৪,৯৯৯ টাকা।
  • ডেনিম ব্লু এবং ডেনিম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে এই ফোন।
  • আগামী ১৩ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি।
  • ফ্লিপকার্টের পাশাপাশি স্যামসাংয়ের অনলাইন স্টোর থেকে ফোন কেনা যাবে।
  • ফ্লিপকার্টে ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে স্যামসাংয়ের তরফে এক হাজার টাকা ছাড় রয়েছে ক্রেতাদের জন্য।

স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনের বিভিন্ন ফিচার

  • Android 11-based One UI 3.1- এর সাহায্যে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোন।
  • এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস sAMOLED Infinity-U ডিসপ্লে।
  • স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরার সঙ্গে রয়েছে একটা ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, একটা ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটা ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।
  • এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • স্যামসাং গ্যালাক্সি ফোনের ১২৮ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। ফোনের বক্সে রয়েছে ১৫ ওয়াটের চার্জার।
  • স্যামসাং পে মিনি সাপোর্টও রয়েছে গ্যালাক্সি এফ২২ ফোনে।
  • কানেকটিভিটি অপশন হিসেবে ৪জি এলটিই, ব্লুটুথ ভি৫, এনএফসি এবং আরও অনেক ফিচার রয়েছে।
  • সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক সাপোর্টও রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ ২২ ফোনে।
  • ফোনের ওজন ২০৩ গ্রাম।

আরও পড়ুন- Redmi Note 10T: ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে শাওমির এই নতুন ফোন, কেনা যাবে অ্যামাজন থেকে

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার