AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tilottama’s Mother Makes Explosive Claim: ‘কান এসে গিয়েছে, মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ও ধরা পড়ে যাবেন’, এবার বিস্ফোরক তিলোত্তমার মা

Tilottama Case IPS Suspension: তিলোত্তমার মা বলেন, "সেমিনার রুমে, ক্রাইম সিনে যারা ছিল, ওখানে ওদের থাকার কথা ছিল না। অভিক, বিরুপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়-আরও অনেকেই ছিলেন। আমার মেয়ের সঙ্গে যাঁরা সেদিন ডিনার করেছিল, তাদের বিরুদ্ধে আমি তদন্ত চাই। গ্রেফতার করে তদন্ত করতে হবে।" 

Tilottama's Mother Makes Explosive Claim: 'কান এসে গিয়েছে, মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ও ধরা পড়ে যাবেন', এবার বিস্ফোরক তিলোত্তমার মা
তিলোত্তমার মাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 15, 2026 | 5:18 PM
Share

উত্তর ২৪ পরগনা: তিলোত্তমা কাণ্ডে তিন তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করেছে সরকার। সাসপেন্ডেড ৩ আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তকে। ক্ষমতায় আসার আগেই বিজেপি স্পষ্ট করে দিয়েছিল, আরজি কর তদন্তে গতি আনা হবে। নতুন ক্যাবিনেট গঠনের কয়েকদিনের মধ্যে পদক্ষেপ সরকারের। যাঁরা সেই রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন, তাঁরাও এখন তদন্তের আওতায়। এই নিয়ে এবার বিস্ফোরক তিলোত্তমার মা। তিনি বললেন, “কান যখন এসে গিয়েছে, মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই ধরা পড়বে।”

তিলোত্তমার মা বলেন, “সেমিনার রুমে, ক্রাইম সিনে যারা ছিল, ওখানে ওদের থাকার কথা ছিল না। অভিক, বিরুপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়-আরও অনেকেই ছিলেন। আমার মেয়ের সঙ্গে যাঁরা সেদিন ডিনার করেছিল, তাদের বিরুদ্ধে আমি তদন্ত চাই। গ্রেফতার করে তদন্ত করতে হবে।”

তারপরই তিনি বলেন, “কান যখন এসে গিয়েছে, মাথা তো ধরা পড়বেই। মাথা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। উনি চার দিন পর যখন বাড়িতে এসেছিলেন, তখন আমাকে বলেছিলেন, আমি আসল অপরাধীকে ধরেই ফেলেছি। আমি তখন বলেছিলাম, না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন, তাকে আমরা আসল অপরাধী মনে করি না।”

মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু ঘোষণা করেছিলেন আবার আরজি কর মামলার তদন্ত শুরু হবে। ইতিমধ্যে বিজেপির টিকিটে জিতে পানিহাটি থেকে বিধায়ক হয়েছেন নির্যাতিতার মা। বুধবার তিনি আদালতে যান তিন জনের গ্রেফতারির দাবিতে। ওই তিন জন হলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায়।  তারপরই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। তিন আইপিএস-কে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে বিনীত রাজ্যের ডিজি (আইবি) পদে কাজ করছেন। অভিষেক ইএফআরের কমান্ডান্ট পদে কাজ করেন। পদমর্যাদায় ডিআইজি। আর ইন্দিরা এখন সিআইডির স্পেশ্যাল সুপারিনটেনডেন্ট। তিলোত্তমার মা বললেন,  “আমি লড়াই চালিয়ে যাব!”

Follow Us