AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীর সিং

রণবীর সিং

বলিউডে তিনি বহিরাগত। তবে বলিউডের অন্দরমহলে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগেনি ‘গালি বয়’-এর। মুম্বইয়ের ছেলে রণবীর, ২০১০ সালে যশ রাজ ফিল্মস-এর ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর আর থেমে থাকতে হয়নি। বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে খুব বেশি সময় নেননি তিনি। সঞ্জয় লীলা ভনসালির ফ্রেমে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ফ্যাশন দুনিয়ায় কুড়িয়েছেন সুনাম। ন্য়ুড ফটোশুটের সৌজন্যে নাম লিখিয়েছেন বিতর্কেও। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ২০১৮ সালে বিয়ে, যে প্রেমের সূত্রপাত হয়েছিল ‘রামলীলা’ ছবির সেটে। পর্দায় একের পর এক দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সর্বাধিক চর্চিত চরিত্র ‘খিলজি’, ছবি ‘পদ্মাবত’। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসাডর তিনি, সোশ্যাল মিডিয়ায় বিস্তর ফলোয়ার, ‘স্টাইল আইকন’ রণবীর এখন বলিউডের অন্যতম সুপারস্টার।

Read More