AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বাসের নীচে চাপা পড়েও বাঁচলেন বাইকার! কীভাবে? দেখুন ভিডিয়ো

ভাইরাল এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। একটু এদিক-ওদিক হলেই কী সাংঘাতিক বিপদ হতে পারত তাই ভেবেই আঁতকে উঠেছেন তাঁরা।

Viral Video: বাসের নীচে চাপা পড়েও বাঁচলেন বাইকার! কীভাবে? দেখুন ভিডিয়ো
বাস দুর্ঘটনার হাত থেকে কোনওমতে বাঁচলেন যুবক।
| Edited By: | Updated on: Sep 16, 2021 | 12:39 PM
Share

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন যুবক। প্রায় বাসের তলায় চাপাই পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন। চরম দুর্ঘটনার মুখ থেকে সুস্থ ভাবেই ফিরে এসেছেন ওই যুবক। গুজরাতের দাহুদ এলাকায় ঝালোদ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। ঝালোদ হাইওয়ের কাছে গোধরা রোডের উপর এই দুর্ঘটনা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, হাইওয়ের উপর বাইক নিয়ে যাচ্ছিলেন যুবক। পিছন থেকে দ্রুত গতিতে ধেয়ে আসছিল একটি বাস।

হঠাৎই দেখা যায় যে বাসটি কার্যত হুড়মুড় করে ওই যুবকের ঘাড়ের কাছে চলে আসে। ছিটকে বাইক থেকে পড়ে যান যুবক। দূরে ছিটকে যায় বাইকটি। আর যুবক সোজা বাসের তলায় ঢুকে যান। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় বাসটি। পরমুহূর্তেই দেখা যায় বাসের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন যুবক। তারপর উঠে দাঁড়িয়ে গা-হাত-পায়ের ধুলো ঝাড়তে দেখা যায় তাঁকে। খানিকক্ষণ হতভম্ব হয়ে বাসের দিকে তাকিয়েওছিলেন তিনি। ঠিক বুঝতেই পারছিলেন না যে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল। আর কীভাবেই বা তিনি রক্ষা পেলেন।

দেখুন সেই সিসিটিভি ফুটেজ

এদিকে আশপাশের পথচলতি যাত্রীরাও এই ঘটনায় চমকে গিয়েছেন। যুবককে উদ্ধার করতে ছুটে আসেন তাঁরা। এক ব্যক্তিকে দেখা যায় বাইকটিকে তুলে দিচ্ছেন তিনি। বাকিরা এসে যুবকের দেখভাল করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। প্রায় সকলেই বলেছেন, ভাগ্য খুব ভাল যে যুবক প্রাণে বেঁচে গিয়েছেন। নাহলে একটু এদিক ওদিক হলেই মৃত্যু অনিবার্য ছিল যুবকের। ৪৮ সেকন্ডের এই ক্লিপ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৫০ হাজারের বেশি মানুষ।

নেটিজ়েনদের অনেকেই বলেছেন, যুবকেরও সতর্ক হয়ে বাইক চালানো উচিত ছিল। হাইওয়ের উপর বাইক নিয়ে অনেকসময়ই কায়দা করতে যান। আর তারপরেই এই ধরণের দুর্ঘটনা ঘটে। এই যুবকের ভাগ্য ভাল যে তিনি বেঁচে গিয়েছেন। নাহলে উনিশ-বিশ হলেই সাংঘাতিক বড় বিপদ হতে পারে।

আরও পড়ুন- Viral video: শুধু মহিলারাই কেন, স্বামীরাও মাথা নত করতে পারে স্ত্রীর কাছে! এমনই একটি বার্তা দেওয়া ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন- Viral Video: বাঁক নিতে গিয়ে ট্রাক গেল ভেঙে, ট্রাকের গড়িয়ে যাওয়া অংশ ধরতে ছুটল ড্রাইভার!

আরও পড়ুন- Viral Video: মানুষদের সঙ্গে বাস্কেটবল খেলল ছোট্ট কাঠবিড়ালি!

Follow Us
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?