AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: জলে হাঁস আর বাঘের লুকোচুরি খেলা! নেটপাড়ায় বেজায় হাসাহাসি…

টুইটারে এই ভিডিয়ো নিয়ে বেজায় হাসাহাসি চলছে। কেউ মজাদার ভিডিয়ো বলেছেন। কেউ আবার বলেছেন, হাঁসটি ভালই বুদ্ধি করে বাঘের খপ্পর থেকে বেঁচে গিয়েছে।

Viral Video: জলে হাঁস আর বাঘের লুকোচুরি খেলা! নেটপাড়ায় বেজায় হাসাহাসি...
ছবির সৌজন্যে ইন্ডিয়া টুডে
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 1:48 PM
Share

পশুপাখির ভিডিয়ো ড্যাবড্যাব করে চেয়ে দেখেন নেটপাড়ার লোকজন। মজা তো লাগেই! আর মজা লাগে বলেই তো সেই সব ভিডিয়ো ভাইরালও হয় মুহূর্তে। এমনই এক ভিডিয়ো আবার নেটাগরিকদের মন কেড়ে নিল। কী ছিল সেই ভিডিয়োতে? একটা হাঁস ও বাঘের লুকোচুরি খেলা। ব্যাপক ভাইরাল হল সেই ভিডিয়োও।

টুইটারে বিটেনগেবিডেন নামক একটি পেজ থেকে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মাত্র ৪৬ সেকেন্ডের একটা ক্লিপ। আর ৫০ সেকেন্ডেরও ছোট সেই ভিডিয়ো ক্লিপ মাত্র কয়েক মুহূর্তে ২ লাখেরও বেশি ভিউয়ার ছাপিয়ে গেল।

ভিডিয়োতে দেখা গেল একটি হাঁস এবং বাঘ নিজেদের মধ্যে লুকোচুরি খেলে গেল সর্বক্ষণ। বাঘটি সেই হাঁসকে ধরার অপেক্ষাতেই ছিল। কিন্তু অধরাই রয়ে গেল। ঠিক যেই হাঁসটিকে ধরতে এগিয়ে গেল বাঘটি সঙ্গে সঙ্গে সে জলের ডুব সাঁতার কাটতে লাগল। তার পর আবার কোথা থেকে যেন সে উড়ে এসে জুড়ে বসল। আর বাঘটিকে মহা ধন্দ্বের ফেলে দিল।

টুইটারে যে পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে, সেখানে লেখা হয়েছে, ‘লুকোচুরি খেলা হচ্ছে দু’জনের মধ্যে।’ আপনিও ভিডিয়োটি একবার দেখে নিন –

টুইটারে এই ভিডিয়ো নিয়ে বেজায় হাসাহাসি চলছে। কেউ মজাদার ভিডিয়ো বলেছেন। কেউ আবার বলেছেন, হাঁসটি ভালই বুদ্ধি করে বাঘের খপ্পর থেকে বেঁচে গিয়েছে। কেউ আবার বলেছেন, ‘আপনি যখন জানেন যে আপনার প্রতিপক্ষ আপনার নিজের জলের গভীরতার বাইরে রয়েছে তখন আপনি সবথেকে বেশি আত্মবিশ্বাস অর্জন করেন।’

সে যাই হোক না কেন এই ভিডিয়ো নেটপাড়ার লোকজনের মন জিতে নিয়েছে!

আরও পড়ুন: Viral Video: নেই হাত-পা, তাও কাজ করার উৎসাহ প্রবল, দিল্লির ব্যক্তিকে চাকরির প্রস্তাব আনন্দ মহিন্দ্রার

আরও পড়ুন: Viral Video: টেলিভিশনে খবর চলাকালীন মজার সব কাণ্ড! একনজরে দেখে নিন ২০২১- এর এমন সেরা সাত ভাইরাল ভিডিয়ো

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে