Nandigram: নন্দীগ্রামে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে: অভিষেক

Abhishek Banerjee: দলের কর্মীদের বার্তা দিয়ে অভিষেক বলেন, "পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে নন্দীগ্রামকে প্রথম করতে হবে। ভোটের রেজাল্টে পবিত্র জিতলে নন্দীগ্রামে প্রত্যেকটা বুথে সেবাশ্রয় হবে। আমাদের রাজ্য দরকার করবে দুয়ারে স্বাস্থ্য, আর পবিত্র করবে সেবাশ্রয়। দুটোই চলবে নন্দীগ্রামে।" নন্দীগ্রামে যে এবার বাড়তি নজর থাকবে, সেটাও বলে দিয়েছেন অভিষেক।

Nandigram: নন্দীগ্রামে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে: অভিষেক
Image Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 25, 2026 | 8:57 PM

নন্দীগ্রাম: রাজ্যের যে সব আসনগুলিতে এবার বিশেষভাবে নজর থাকবে, তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর কেন্দ্রে এবার তৃণমূলের হাতিয়ার শুভেন্দুরই একসময়ের ছায়াসঙ্গী। ঘাঁটি ধরে রাখতে পারবেন শুভেন্দু? নাকি পুরনো সঙ্গী পবিত্রর কাছে হার মানতে হবে, সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। বুধবার সেই নন্দীগ্রামে গিয়েই ডিজে বাজানোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পবিত্র করকে পাশে নিয়ে অভিষেক এদিন স্পষ্ট বললেন, “আগামী ২৫ দিনের দায়িত্ব আপনারা নিন। তারপরের পাঁচ বছরের দায়িত্ব আমার। এই লড়াই এমন বুক চিতিয়ে লড়তে হবে, যেন একটা বুথ থেকেও বিজেপি মাথা তুলতে না পারে।”

অভিষেক জানিয়েছেন, নন্দীগ্রামে প্রায় ১৯ হাজার ১৩৫ জন যুবসাথীর জন্য আবেদন করেছেন, তাঁরা সবাই পাবেন। প্রয়োজন হলে তিনি বারবার নন্দীগ্রামে যাবেন বলে আশ্বাস দিয়েছেন অভিষেক।

একইসঙ্গে অভিষেক বলেন, “যদি কেউ ভয় দেখায়, চোখ রাঙায়, তাহলে হাতা-খুন্তি নিয়ে বের হয়ে আসবেন। রাস্তায় বসে পড়বেন। যে যে ভাষায় বোঝে, তাদের সেই ভাষায় জবাব দিতে হবে।” এরপর অভিষেক বলেন, “চার তারিখের পর নন্দীগ্রামে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডি জে বাজবে। শুধু একটা কথাই বলব, ভয় পাবেন না।”

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বলেন, “তৃণমূলের শক্তিশালী ঘাঁটি নন্দীগ্রাম । একুশের রায় বিচারাধীন আছে। আমরা কাউকে হারাতে আসিনি। তৃণমূলকে জেতাতে এসেছি। যিনি জিতেছেন, তিনি কেন্দ্রের সহায়তায় কী কী নতুন প্রকল্প এনেছেন? নন্দীগ্রামের বিধায়ক অন্ন-বস্ত্র-বাসস্থানের রাজনীতি করেন না। শুধু গেরুয়া পতাকা আর জয় শ্রী রাম। মানুষ জন প্রতিনিধিদের কাছে রাস্তা চাইছে, আর এরা ধর্মের নামে মোহগ্রস্ত হয়ে গিয়েছে।”

দলের কর্মীদের বার্তা দিয়ে অভিষেক বলেন, “পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে নন্দীগ্রামকে প্রথম করতে হবে। ভোটের রেজাল্টে পবিত্র জিতলে নন্দীগ্রামে প্রত্যেকটা বুথে সেবাশ্রয় হবে। আমাদের রাজ্য দরকার করবে দুয়ারে স্বাস্থ্য, আর পবিত্র করবে সেবাশ্রয়। দুটোই চলবে নন্দীগ্রামে।” নন্দীগ্রামে যে এবার বাড়তি নজর থাকবে, সেটাও বলে দিয়েছেন অভিষেক।

Follow Us