AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter List: আলিপুরদুয়ারে খোঁজ মিলল ৭৩ জন ভূতুড়ে ভোটারের

Voter List: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই আলিপুরদুয়ারে পথে নামলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারে ৭৩ জন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি তাঁর।

Voter List: আলিপুরদুয়ারে খোঁজ মিলল ৭৩ জন ভূতুড়ে ভোটারের
৭৩ জন ভূতুড়ে ভোটার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 9:00 PM
Share

আলিপুরদুয়ার: ভূতুড়ে ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ নেই জেলাও। এবার আলিপুরদুয়ারে মিলল ৭৩ জন ভূতুড়ে ভোটার। যা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। উল্টে তাদের অভিযোগ, বিজেপি করা হয় বলে ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই আলিপুরদুয়ারে পথে নামলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারে ৭৩ জন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি তাঁর। জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ প্রকাশ চিক বরাইক জেলাজুড়ে বিএলও ও কোর কমিটি গঠনের নিদান দেন। সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, “আলিপুরদুয়ারে ৭৩ জন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। এক এপিক কার্ড দিয়ে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে তাদের ভোটার তালিকায় নাম উঠেছে। বিজেপি এই সকল ভূতুড়ে ভোটার ঢুকিয়ে জিতছে চাইছে।”

যদিও, এ নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। তিনি বলেন,”ভুয়ো ভোটার বলে আতঙ্কের পরিবেশ তৈরি করছে শাসকদল।” তিনি এও বলেন, “কুমারগ্রামের জয়দেবপুর টাপুতে ১০/৬১ বুথে ১৫ জনের নাম কেটে দিয়েছে শাসকদল। তারা তো সকলেই জীবিত। যারা বিজেপি করে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এটা নিয়ে বিজেপি প্রশাসনের দ্বারস্ত হবে। প্রয়োজনে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এটা নিয়ে প্রশাসন ব্যর্থ। তাই পথে নামছে বিজেপি।”

Follow Us