AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিরকুটের একটা প্রশ্ন দেখেই মুচকি হাসলেন অভিষেক, ভরা সভাতেই বললেন…

কাচের বাক্সে ভর্তি ছিল প্রশ্নের চিরকুট। সবকটার উত্তর দেওয়া সম্ভব হয়নি। বাকিগুলো পরে উত্তর দেওয়া হবে বলে জানানো হয়। সভার ইতি টানছেন উপস্থাপক। সেইসময় হঠাৎ জারের দিকে তাকিয়ে একটা প্রশ্ন দেখতে পেয়ে যান অভিষেক। তাতে লেখা, 'আমি বিয়ের টাকা পাইনি।'

চিরকুটের একটা প্রশ্ন দেখেই মুচকি হাসলেন অভিষেক, ভরা সভাতেই বললেন...
| Edited By: | Updated on: Jan 03, 2026 | 7:07 PM
Share

আলিপুরদুয়ার: স্টেজে রাখা কাচের জার। তার মধ্যে কয়েকটা চিরকুট। অভিনব কায়দায় জনসংযোগ সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ বললেন, ‘স্বামী দুবাইতে কাজ করে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে না তো?’ কেউ বললেন, ‘এখানে ডাক্তার নেই, ওষুধ বলত শুধু প্যারাসিটামল।’ বাস, অ্যাম্বুল্যান্স, ঘর- একগুচ্ছ অভিযোগ জানালেন এলাকাবাসী। মন দিয়ে সব শুনে সমাধানের কথাও বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে সব শেষে একটি প্রশ্ন দেখে হেসে ফেললেন তিনি।

কাচের বাক্সে ভর্তি ছিল প্রশ্নের চিরকুট। সবকটার উত্তর দেওয়া সম্ভব হয়নি। বাকিগুলো পরে উত্তর দেওয়া হবে বলে জানানো হয়। সভার ইতি টানছেন উপস্থাপক। সেইসময় হঠাৎ জারের দিকে তাকিয়ে একটা প্রশ্ন দেখতে পেয়ে যান অভিষেক। তাতে লেখা, ‘আমি বিয়ের টাকা পাইনি।’ প্রশ্ন দেখে মুচকি হেসে ফেলেন অভিষেক। চিরকুট তুলে নামটা পড়েন। মিক নাগাসিয়া।

অভিষেক মুখ তুলে শ্রোতাদের দিকে তাকিয়ে বলেন, “কোথায় মিক নাগাসিয়া?” শ্রোতাদের আসন থেকে উঠে দাঁড়ান এক তরুণী। অভিষেক প্রশ্ন করেন, “বিয়ের টাকা পাননি? আবেদন করেছিলেন? কোথায় আবেদন করেছিলেন?” উত্তর আসে ডিএম অফিস। এ কথা শোনার পর অভিষেক বলেন, “আবেদনপত্রটা আমাকে একবার পাঠাবেন, আমি নিশ্চিত করব, যাতে টাকাটা আপনি পান। বিয়ের শুভেচ্ছা রইল।”

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?