AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bodycam: বাস কন্ডাক্টরদের বুকে লাগাতে হবে বডি ক্যাম, বড় নির্দেশ সরকারের

Transport Minister Arjun Singh: একাধিক বাসের সুবিধার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অর্জুন সিং। এবার মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি বাস এবং বেসরকারি বাসের কন্ডাক্টারদের জামার পকেটে অর্থাৎ বুকে লাগানো থাকবে ক্যামেরা।

Bodycam: বাস কন্ডাক্টরদের বুকে লাগাতে হবে বডি ক্যাম, বড় নির্দেশ সরকারের
কন্ডাক্টরদের বাধ্যতামূলকভাবে লাগাতে হবে বডিক্যাম।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 05, 2026 | 4:13 PM
Share

উত্তর ২৪ পরগণা: নারী সুরক্ষা নিশ্চিত করা রাজ্য়ের বিজেপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি। ইতিমধ্যেই মহিলাদের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। সরকারি বাসে মহিলাদের যাতায়াতও সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এবার মহিলাদের সুরক্ষার কথা ভেবে আরও এক বড় পদক্ষেপ সরকারের।

মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার বাস কন্ডাক্টরদের বুকে লাগানো থাকবে ওয়েব ক্যামেরা। ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। শুধু সরকারি বাসে নয়, বেসরকারি বাসের কন্ডাক্টরদের বুকেও লাগাতে হবে ক্যামেরা।

পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই বিষয়ে বলেন, “মহিলা সুরক্ষা সবথেকে বড় বিষয় আমাদের কাছে। মাঝে মাঝে অভিযোগ আসছিল যে বাস দাঁড়াচ্ছে না। আবার কিছু কন্ডাক্টর আছে যারা টাকা নিয়ে নেন, অথচ টিকিট দেন না। এই দুর্নীতি রুখতেই, নজরদারির জন্য সকলকে বডি ক্যাম লাগাতে হবে। সবটা রেকর্ড হবে। আমরা কন্ট্রেল রুম থেকে সবটা দেখতে পারব। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নজরদারির জন্য ২০-২৫ জন কাজ করবে ২৪ ঘণ্টা। আমরা এক বছরের মধ্যে প্রত্যেকটা বাসে সিসিটিভি ক্যামেরা বা কন্ডাক্টরদের বডিক্যাম লাগানো বাধ্যতামূলক করা হবে। বাসমালিকদের সঙ্গে আমরা কথা বলব।”

একাধিক বাসের সুবিধার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অর্জুন সিং। এবার মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি বাস এবং বেসরকারি বাসের কন্ডাক্টারদের জামার পকেটে অর্থাৎ বুকে লাগানো থাকবে ক্যামেরা, যাতে কেউ সমস্যায় পড়লে দ্রুত সরকারের বা প্রশাসনের কাছে খবর চলে যায়। এতে যেমন খুশি বাস কন্টাক্টাররা, তেমনই খুশি প্যাসেঞ্জাররাও। মহিলারাও সাধুবাদ জানিয়েছেন এই ভাবনাকে।

এক বাস কন্ডাক্টর বলেন, “সরকার ভালোর জন্যই বলছে। সরকারি নির্দেশ মানতে হবে। এই কাজে ভালোই হবে। ক্যামেরা লাগালে আমরা আরও সুরক্ষিত থাকব। মহিলারাও সুরক্ষিত থাকবেন।”

অন্যদিকে এক মহিলা যাত্রী বলেন, “আগে তো মহিলারা বেরতে পারতেন না। পরিবহনমন্ত্রী খুব ভালো পদক্ষেপ করেছেন। বডিক্যাম থাকলে ভিডিয়ো ফুটেজ থাকবে, এতে বিতর্ক তৈরি হবে না।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা