AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambag Election Results 2026 LIVE: আরামবাগে হেমন্তের সুবাতাস, জয়ী বিজেপি!

Arambag West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: পরবর্তীতে দীর্ঘ সময় এটি বামফ্রন্টের দখলে ছিল, বিশেষ করে সিপিআই(এম)-এর বিনয় দত্ত ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত এখানকার বিধায়ক ছিলেন। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ চন্দ্র সাঁতরা এই আসনটি দখল করেন এবং ২০১৬ সাল পর্যন্ত তা বজায় রাখেন।

Arambag Election Results 2026 LIVE: আরামবাগে হেমন্তের সুবাতাস, জয়ী বিজেপি!
আরামবাগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 5:54 PM
Share

এই মুহূর্তে জানুন আরামবাগের ফল…

বিকেল ৫টা বেজে ৪০ মিনিট – জয়ী আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ।

দুপুর ৩ টে বেজে ২০ মিনিট- ১৬ রাউন্ড শেষে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ ১৭,৪৬৫ ভোটে এগিয়ে

দুপুর ২ টো বেজে ১ মিনিট- ১৩ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ ১৩,০৬৫ ভোটে এগিয়ে

বেলা ১২টা বেজে ৪৯ মিনিট- ৮ ম রাউন্ডে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ ২,১০৩ ভোটে এগিয়ে

আরামবাগ:  হুগলি জেলার ২০০ নম্বর বিধানসভা কেন্দ্র আরামবাগ পশ্চিমবঙ্গ রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তপশিলি জাতি সংরক্ষিত আসন এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আরামবাগ একসময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের নির্বাচনী ক্ষেত্র হিসাবে পরিচিত ছিল।

১৯৬৭ সালের নির্বাচনে অজয় কুমার মুখোপাধ্যায়ের কাছে প্রফুল্ল চন্দ্র সেনের পরাজয় এই কেন্দ্রের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। পরবর্তীতে দীর্ঘ সময় এটি বামফ্রন্টের দখলে ছিল, বিশেষ করে সিপিআই(এম)-এর বিনয় দত্ত ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত এখানকার বিধায়ক ছিলেন। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ চন্দ্র সাঁতরা এই আসনটি দখল করেন এবং ২০১৬ সাল পর্যন্ত তা বজায় রাখেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এক বড়সড় পরিবর্তন আসে। বিজেপি-র মধুসূদন বাগ ১০৩, ১০৮ ভোট পেয়ে তৃণমূলের সুজাতা মণ্ডলকে পরাজিত করেন। এটি ছিল তৃণমূলের থেকে বিজেপির আসন ছিনিয়ে নেওয়ার এক বড় জয়।

আরামবাগ পৌরসভা এবং ব্লক এলাকার ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই কেন্দ্রটি ২০২৬ সালের নির্বাচনেও রাজ্যের অন্যতম নজরকাড়া আসন হতে চলেছে। ঐতিহাসিকভাবে এখানে ভোটদানের হার বেশ বেশি (প্রায় ৮৫%) থাকে, যা রাজনৈতিক লড়াইয়ের তীব্রতাকে স্পষ্ট করে।

এবার লড়াই কাদের মধ্যে?

বিজেপি (BJP): হেমন্ত বাগ

তৃণমূল কংগ্রেস (AITC): মিতা বাগ

সিপিআই(এম): বীথিকা পণ্ডিত

জাতীয় কংগ্রেস (INC): সুশীল কুমার সাঁতরা

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?