AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: হাসপাতাল চত্বরে বহু প্রাচীন গাছ গায়েব, BMOH-কে ছুটিতে পাঠাল স্বাস্থ্য দফতর

Bankura: সেই তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট দিতেই কোতুলপুরের বিএমওএইচ চিকিৎসক দেবাঞ্জন ঘোষকে সাত দিনের কম্পালসারি ছুটিতে পাঠায় স্বাস্থ্য দফতর। চিঠিতে প্রশাসনিক কারণের কথা লেখা রয়েছে।

Bankura: হাসপাতাল চত্বরে বহু প্রাচীন গাছ গায়েব, BMOH-কে ছুটিতে পাঠাল স্বাস্থ্য দফতর
বিএমওএইচ-কে ছুটিতে পাঠাল স্বাস্থ্য দফতরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 19, 2025 | 3:50 PM
Share

বাঁকুড়া: হাসপাতাল চত্বর থেকে একে একে গায়েব হয়ে গেছে একাধিক প্রাচীন গাছ। গাছ গায়েবের অভিযোগ পেতেই শুরু হয় স্বাস্থ্য দফতরের বিভাগীয় তদন্ত। সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসতেই ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাত দিনের কম্পালসারি ছুটিতে পাঠাল স্বাস্থ্য দফতর। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরের।

বাঁকুড়ার কোতুলপুরের গোগড়া গ্রামীণ হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে অসংখ্য গাছ। এই গাছগুলির মধ্যে বেশ কয়েকটি বেশ পুরনো। সম্প্রতি সেই গাছগুলির একাংশ গায়েব হয়ে যায়। কেউ বা কারা এই গাছ কেটে অন্যত্র সরিয়ে ফেলে। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি মূখ্য স্বাস্থ্য আধিকারিক ২ এর নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করে শুরু হয় গাছ চুরির তদন্ত।

সেই তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট দিতেই কোতুলপুরের বিএমওএইচ চিকিৎসক দেবাঞ্জন ঘোষকে সাত দিনের কম্পালসারি ছুটিতে পাঠায় স্বাস্থ্য দফতর। চিঠিতে প্রশাসনিক কারণের কথা লেখা রয়েছে। বিএমওএইচ-কে এভাবে স্বাস্থ্য দফতর কম্পালসারি ছুটিতে পাঠানোয় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। সুনির্দিষ্টভাবে না হলেও পরোক্ষে স্থানীয়দের ধারণা গাছ চুরি কান্ডে বিএমওএইচ এর প্রত্যক্ষ যোগ খুঁজে পাওয়াতেই তাঁকে কম্পালসারি ছুটিতে পাঠানো হয়েছে।

অনেকের ধারণা হাসপাতাল চত্বরে থাকা বিভিন্ন সম্পত্তি বিএমওএইচ এর হেফাজতেই থাকে। স্বাভাবিকভাবে গাছ চুরির ঘটনার কোপ পড়েছে খোদ বিএমওএইচ এর ঘাড়েই। বিএমওএইচকে কম্পালসারি ছুটিতে পাঠানোর কথা স্বীকার করে নিলেও তার কারন নিয়ে সুস্পষ্ট কিছু জানাতে চায়নি স্বাস্থ্য দফতর। এদিকে এভাবে হাসপাতাল চত্বর থেকে গাছ চুরির ঘটনা নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা