AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joy Bangla Slogan: প্রচারে মাঝেই জয় বাংলা স্লোগান, মুচকি হেসে বিজেপি প্রার্থী কী করলেন দেখুন

BJP MLA Niladri Sekhar Dana: তৃণমূল কর্মীরা বলছেন, বিজেপি গোটা বাংলায় এসআইআরের নামে মানুষকে হয়রান করেছে। এবার তাই বাংলা জুড়ে জয় বাংলা স্লোগান উঠছে। আগামী দিনে নিলাদ্রী শেখর দানাও জয় বাংলা স্লোগান দেবেন বলে দাবি তৃণমূল কর্মীদের। সুর চড়িয়েছেন তৃণমূলের বাঁকুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি জিতেন দাসও।

Joy Bangla Slogan: প্রচারে মাঝেই জয় বাংলা স্লোগান, মুচকি হেসে বিজেপি প্রার্থী কী করলেন দেখুন
জোরদার প্রচারে বিজেপি Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2026 | 1:50 PM
Share

বাঁকুড়া: প্রচারে বিজেপি প্রার্থীকে দেখতে পেলেই উঠছে জয় বাংলা স্লোগান। লাগাতার দেখা যাচ্ছে একই ছবি। এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানার প্রচারকে লক্ষ্য করেও উঠল জয় বাংলা স্লোগান। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার মাচানতলা এলাকায়। স্লোগানের পাল্টা মুচকি হেসে তাঁদের পদ্ম প্রতীক দেখালেন প্রার্থী নিলাদ্রী শেখর দানা। পাল্টা এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন ঘাসফুল শিবিরের কর্মীরা। 

বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা শনিবার সন্ধ্যার মুখে অনুগামীদের সঙ্গে নিয়ে প্রথমে বাঁকুড়া বাজারে প্রচার করেন। পরে হুডখোলা গাড়িতে চড়ে বাঁকুড়া শহরের মাচানতলার উপর দিয়ে প্রচার করতে করতে এগিয়ে যান। সেই সময় মাচানতলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একদল তৃণমূল কর্মী তাঁকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এই সময় পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান দেন। যদিও বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা জয় বাংলা স্লোগান শুনে প্রথমে মুচকি হাসেন। পরে তৃণমূল কর্মীদের দিকে পদ্ম প্রতীক দেখিয়ে এলাকা থেকে চলে যান। 

তৃণমূল কর্মীরা বলছেন, বিজেপি গোটা বাংলায় এসআইআরের নামে মানুষকে হয়রান করেছে। এবার তাই বাংলা জুড়ে জয় বাংলা স্লোগান উঠছে। আগামী দিনে নিলাদ্রী শেখর দানাও জয় বাংলা স্লোগান দেবেন বলে দাবি তৃণমূল কর্মীদের। সুর চড়িয়েছেন তৃণমূলের বাঁকুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি জিতেন দাসও। অন্যদিকে নিলাদ্রী শেখর দানা টেনে এনেছেন একেবারে বাংলাদেশকে। তীব্র খোঁচা দিয়ে  তাঁর দাবি, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। এই স্লোগান যত দেবে তত এরাজ্যে তৃণমূল গঙ্গার জলে ভাসবে। 

Follow Us