AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chaos at BJP rally: বিজেপি-তৃণমূলের স্লোগানে সরগরম সোনামুখী, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তা অবরোধ

West Bengal assembly election 2026: বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী বলেন, "আমরা নির্বাচন কমিশনের পোর্টাল থেকে অনুমতি নিয়ে মিছিল করছিলাম। ফেরার পথে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। কিছুটা দূরে তৃণমূলের কর্মীরা ছিলেন। তাঁরা আমাদের মিছিলে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। ৪ মে-র পর দেখিয়ে দেব, আমরা কী করতে পারি। সোনামুখী মানুষ প্রস্তুত হয়ে আছে ভোটবাক্সে এদের জবাব দিতে।"

Chaos at BJP rally: বিজেপি-তৃণমূলের স্লোগানে সরগরম সোনামুখী, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তা অবরোধ
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপিরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 03, 2026 | 8:02 PM
Share

সোনামুখী: প্রচার সেরে ফেরার পথে বিজেপির মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল সোনামুখী শহরের ১৪ নম্বর ওয়ার্ডে। কমিশনের আগাম অনুমতির ভিত্তিতে শুক্রবার বিকালে সোনামুখী শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিজেপির প্রার্থী দিবাকর ঘরামী প্রচার সারেন। প্রচার শেষে প্রার্থী-সহ বিজেপি কর্মীরা স্থানীয় চেল মোড়ে হাজির হলে বেশ কিছু তৃণমূল কর্মী তাঁদের লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। এতে দুপক্ষের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগান এমনকি হালকা ধাক্কাধাক্কিও শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চেল মোড় এলাকায় সন্ধ্যার মুখে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, উত্তেজনার সময় পুলিশ অদূরে দাঁড়িয়ে থাকলেও পরিস্থিতি সামাল দেওয়ার কোনও চেষ্টাই করেনি। এরপরই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোনামুখী চৌরাস্তা মোড়ে বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী সহ বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। প্রায় আধ ঘণ্টা সোনামুখী চৌরাস্তা অবরুদ্ধ থাকার পর সোনামুখী থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও রীতিমত ধস্তাধস্তি বাধে অবরোধকারী বিজেপি কর্মীদের।

বিজেপি প্রার্থী দিবাকর ঘরামীর দাবি, তৃণমূলের হয়ে কাজ করছে সোনামুখী থানার পুলিশ। তাই অবিলম্বে সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিককে থানার দায়িত্ব থেকে সরাতে হবে। একইসঙ্গে তৃণমূলের যে বা যারা এই বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের পোর্টাল থেকে অনুমতি নিয়ে মিছিল করছিলাম। ফেরার পথে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। কিছুটা দূরে তৃণমূলের কর্মীরা ছিলেন। তাঁরা আমাদের মিছিলে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। ৪ মে-র পর দেখিয়ে দেব, আমরা কী করতে পারি। সোনামুখী মানুষ প্রস্তুত হয়ে আছে ভোটবাক্সে এদের জবাব দিতে।”

Follow Us