AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Gangopadhyay on CPIM: বাম রাজনীতি করা বাবার ডায়েরি পড়েই সিপিএমে যাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Abhijit Gangopadhyay on CPIM: একটি সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, তাঁর বাবা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অনেকেই এখনও বামফ্রন্ট করেন। প্রাক্তন বিচারপতি বলেছিলেন, "আমার বাম রাজনীতি করা তুতো ভাই ম্যাসেজ পাঠিয়েছেন আমরা মর্মাহত।

Abhijit Gangopadhyay on CPIM: বাম রাজনীতি করা বাবার ডায়েরি পড়েই সিপিএমে যাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2024 | 6:34 PM
Share

কলকাতা: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকে বারেবারে একটাই প্রশ্ন চাগাড় দিয়েছে, তা হল কেন বিজেপিকেই বেছে নিলেন তিনি। জনমানসে একটা ধারণা ছিল হয়ত তিনি বাম ঘনিষ্ঠ। শুধু জনগণ কেন? এক সময় তিনি নিজেও সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন, তাঁর পরিবার বাম রাজনীতির সঙ্গেই যুক্ত। তাহলে তিনি কেন বিজেপি-তে?

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “ওঁর সাক্ষাৎকার দেখলেই বোঝা যাবে বামেদের মতাদর্শ থেকেই অভিজিৎবাবু অনেক দূরে। ওঁর বাবা শেষ জীবনে ডায়েরিতে যা লিখেছেন সেগুলো উনি দেখেছেন। পরবর্তী সময়ে বামেদের কার্যকলাপ দেখে বাম আদর্শ, বাম দল থেকে অনেক দূরে।”

উল্লেখ্য, একটি সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, তাঁর বাবা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অনেকেই এখনও বামফ্রন্ট করেন। প্রাক্তন বিচারপতি বলেছিলেন, “আমার বাম রাজনীতি করা তুতো ভাই ম্যাসেজ পাঠিয়েছেন আমরা মর্মাহত। রাজনীতির প্রতি লক্ষ্য অনেক দিন ধরেই আছে। কিন্তু বাবর মত্যুর পরে কিছু নোটস আমার হাতে আসে, যা দেখে আমি বুঝতে পারি বাবা কতটা শেষের দিকে কীভাবে হতাশ হয়ে পড়েছিলেন এই রাজনীতিতে।” টিভি ৯ বাংলার সাক্ষাৎকারে অভিজিৎবাবু জানিয়েছিলেন, “সিপিএম শৃঙ্খলা বলে পার্টির অন্দরে যেটা চালায়, একটা জটিল ব্যাপার। আর এই পার্টি শৃঙ্খলার ফাঁদে পড়ে কত মানুষের যে বারোটা বেজেছে, ভাল মানুষের, যাঁরা আবেগ নিয়ে, বুদ্ধি দিয়ে রাজনীতিটা করতে গিয়েছিলেন। ওই একটা পার্টির শৃঙ্খলার নামে চাপিয়ে দেওয়া, এটা করা যাবে, ওটা করা যাবে না, সেটা কোনও ক্রিয়েটিভ লোক মেনে নিতে পারেন না।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা