AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: এখনও জায়গা রয়েছে ৫ হাজার বস্তা আলু রাখার, তার আগেই হিমঘর বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের! প্রতিবাদে আলু ব্যবসায়ীরা

Potato Crisis: বাঁকুড়ার কোতুলপুর ব্লকের একটি বেসরকারি হিমঘরে ৫ হাজার বস্তা আলু রাখার জায়গা খালি রেখেই হিমঘর বন্ধের ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আর সেই ঘোষণাকে কেন্দ্র করেই আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই হিমঘরের সামনে। আলু চাষিদের দাবি, চাষিদের আলু সংরক্ষণ না করে হিমঘর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের আলু সংরক্ষণের উদ্যেশ্যে হিমঘরে ওই জায়গা খালি রাখতে চাইছে।

Bankura: এখনও জায়গা রয়েছে ৫ হাজার বস্তা আলু রাখার, তার আগেই হিমঘর বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের! প্রতিবাদে আলু ব্যবসায়ীরা
রাস্তায় আলু চাষিরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 12:44 PM
Share

বাঁকুড়া:  হিমঘরে ৫ হাজার বস্তা আলু রাখার জায়গা খালি রেখে হিমঘর বন্ধের ঘোষণা করেছিল হিমঘর কর্তৃপক্ষ। সেই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুরে। প্রতিবাদে দীর্ঘক্ষণ বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে রাখলেন স্থানীয় আলু চাষিরা। পরে কোতুলপুর থানার মধ্যস্থতায় অবরোধ ওঠে। খোলা বাজারে আলুর দর নেই। স্বাভাবিক ভাবেই এবার সব আলু চাষি চাইছেন হিমঘরে আলু রেখে দাম চড়লে সেক্ষেত্রে তা বিক্রি করতে। কিন্তু সেক্ষেত্রেও বাধা দিচ্ছে একাধিক হিমঘর কর্তৃপক্ষ।

বাঁকুড়ার কোতুলপুর ব্লকের একটি বেসরকারি হিমঘরে ৫ হাজার বস্তা আলু রাখার জায়গা খালি রেখেই হিমঘর বন্ধের ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আর সেই ঘোষণাকে কেন্দ্র করেই আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই হিমঘরের সামনে। আলু চাষিদের দাবি, চাষিদের আলু সংরক্ষণ না করে হিমঘর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের আলু সংরক্ষণের উদ্যেশ্যে হিমঘরে ওই জায়গা খালি রাখতে চাইছে। হিমঘর কর্তৃপক্ষের এমন পক্ষপাতিত্বের অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ শুরু করেন চাষিরা।

বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন চাষিরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর অবশেষে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছয়। পুলিশ হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হিমঘরের খালি অংশ ভর্তি না হওয়া পর্যন্ত চাষিদের কাছ থেকে আলু নেওয়ার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশে হিমঘর কর্তৃপক্ষ আশ্বাস দিলে চাষিদের অবরোধ ওঠে। হিমঘর কর্তৃপক্ষের দাবি, হিমঘরে আলু সংরক্ষণ নিয়ে গন্ডগোল শুরু হওয়াতেই সাময়িকভাবে চাষিদের কাছ থেকে আর আলু না নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

হিমঘর কর্তৃপক্ষ কুমারেশ চক্রবর্তী বলেন, “পাঁচ হাজার বস্তা রাখার আর জায়গা খালি ছিল। কিন্তু যা ঝামেলা চলছিল, সেই ঝামেলা আর পোহাতে পারছি না আমরা। এখন পাঁচ হাজার রাখতে দিলেই ৫০ হাজার বস্তা চলে আসত। এখন পুলিশ আর চাষিরা সহযোগিতা করেছেন। আমরা ৫ হাজার বস্তাই রাখব।”

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু