AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New York Plane Accident: ‘স্টপ, স্টপ…’ রানওয়েতে নেমেই ধাক্কা ট্রাকে, বিমানের নাক ভেঙে চৌচির! দেখুন ভিডিয়ো

Plane Accident Video: ইতিমধ্যেই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কথোপকথন সামনে এসেছে। তাতে শোনা যাচ্ছে, নিউ ইয়র্কের ওই ব্যস্ত বিমানবন্দরে কানাডার বিমানটি অবতরণ করার পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলছেন, "স্টপ, স্টপ, স্টপ! ট্রাক ১"।

New York Plane Accident: 'স্টপ, স্টপ...' রানওয়েতে নেমেই ধাক্কা ট্রাকে, বিমানের নাক ভেঙে চৌচির! দেখুন ভিডিয়ো
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি।Image Credit: X
| Updated on: Mar 23, 2026 | 11:58 AM
Share

নিউ ইয়র্ক: বিমান অবতরণের সময় দুর্ঘটনা। সোজা গ্রাউন্ড ভেহিকেলে ধাক্কা মারল বিমান। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ভেঙে গিয়েছে বিমানের সামনের অংশ। দুর্ঘটনায় গুরুতর আহত বিমানের পাইলট থেকে শুরু করে বেশ কয়েকজন যাত্রী। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। কোনও বিমান অবতরণ করতে দেওয়া হচ্ছে না।

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে এদিন দুর্ঘটনা ঘটে। কানাডার মন্ট্রিরাল থেকে আসছিল এয়ার কানাডা এক্সপ্রেস সিআরজে-৯০০। বিমানটি চার নম্বর রানওয়ে অবতরণ করার পরই একটি দমকল ইঞ্জিনের সঙ্গে জোরাল সংঘর্ষ হয়। দমকলের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক বিমানের পাইলট ও কো-পাইলটও। উদ্ধারকারীদের মধ্যে দুইজনের হাড় ভেঙেছে। তীব্র ঝাঁকুনিতে অল্প-বিস্তর চোট লেগেছে বিমানে থাকা যাত্রীদেরও।

ইতিমধ্যেই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কথোপকথন সামনে এসেছে। তাতে শোনা যাচ্ছে, নিউ ইয়র্কের ওই ব্যস্ত বিমানবন্দরে কানাডার বিমানটি অবতরণ করার পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলছেন, “স্টপ, স্টপ, স্টপ! ট্রাক ১”।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের সামনের অংশটি পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গুটিয়ে গিয়েছে। বিমান থেকে তড়িঘড়ি যাত্রীদের নামানো হয়। ছুটে আসে ইমার্জেন্সি সার্ভিস। ইউএস ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আপাতত সমস্ত বিমানের অবতরণ বন্ধ রাখা হয়েছে।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু