AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জ্যাজ সিটি’-তে সৌরসেনী হলেন শীলা, তাঁর এমন কাজ আগে দেখা যায়নি

মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'জ্যাজ সিটি'। এই যুগে যা পরম সত্যি, অতীতেও তাই ছিল। দশক ছুঁয়ে দশক পিছিয়ে যেতে হবে। নজর রাখতে হবে ১৯৭১-এ। বাংলাদেশের ভাষা আন্দোলনের সময়টায়। ১৯৭১-এর এই মুক্তিযুদ্ধের পাঠ অল্প-বিস্তর আমাদের সকলেরই আছে। তবে ঠিক কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার মধ্যে প্রবেশ করতে পারেননি আজও অনেকে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে তাক লাগিয়ে দেওয়া ওয়েব সিরিজের নাম ‘জ্যাজ সিটি’।

'জ্যাজ সিটি'-তে সৌরসেনী হলেন শীলা, তাঁর এমন কাজ আগে দেখা যায়নি
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 12:30 PM
Share

মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। দশক ছুঁয়ে দশক পিছিয়ে যেতে হবে। নজর রাখতে হবে ১৯৭১-এ। বাংলাদেশের ভাষা আন্দোলনের সময়টায়। ১৯৭১-এর এই মুক্তিযুদ্ধের পাঠ অল্প-বিস্তর আমাদের সকলেরই আছে। তবে ঠিক কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার মধ্যে প্রবেশ করতে পারেননি আজও অনেকে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে তাক লাগিয়ে দেওয়া ওয়েব সিরিজের নাম ‘জ্যাজ সিটি’।

এই ওয়েব সিরিজে জিমি আর শীলার সম্পর্কের রসায়ন উঠে এসেছে। জিমির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আরিফিন শুভকে। আর শীলার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। শীলার চরিত্রের বুদ্ধিমত্তা, প্রতিবাদী হয়ে ওঠার সত্তা নজরকাড়া। স্টুডিয়ো নাইন-এর প্রযোজনায় সৌমিক সেনের তত্ত্বাবধানে যেভাবে এই চরিত্র ফুটিয়ে তুলেছেন সৌরসেনী, তা দেখে অনেক দর্শকই প্রশংসা করছেন। একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”শুধু বাংলা নয়, হিন্দি ছবি বা ওয়েব সিরিজেও সৌরসেনী এর আগে কাজ করেছেন। তবে এটা তাঁর জীবনের অন্যতম সেরা চরিত্র।”

সৌরসেনী মৈত্র নিজেও উচ্ছ্বসিত এই ওয়েব সিরিজ নিয়ে। TV9 বাংলার এক সাক্ষাত্‍কারে সৌরসেনী বললেন, ”এটা অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। এখানে শীলার পাশাপাশি যেসব চরিত্র রয়েছে, তাঁদের সঙ্গে শীলার সমীকরণ ফুটিয়ে তোলার কাজটাই গুরুত্বপূর্ণ ছিল।” ‘জ্যাজ সিটি’ দেখে বাংলার দর্শকরা অনেকেই গর্বিত। বহু বাঙালি কাস্ট এবং ক্রু, সকলে মিলে গড়ে তুলেছেন এই স্বপ্নের ওয়েব সিরিজ। অনেকে একবার দেখার পর, দ্বিতীয়বার দেখতে শুরু করেছেন এই কাজ। দর্শকের একটা বড় অংশ যে মিস করতে চান না এই ওয়েব সিরিজ, তা স্পষ্ট।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু