AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress: ভোটে গো-হারা হেরেছে স্বামী, দাপুটে তৃণমূল নেত্রীকে দেখা মাত্রই ঘিরে ধরল শয়ে শয়ে মানুষ, উঠল চোর চোর স্লোগান

Chor Chor Slogan: সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ওন্দা বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। বিপুল ভোটে তিনি শুধু পরাজিত হয়েছেন তাই নয়, সমগ্র বাঁকুড়া জেলাতেই কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল।

Trinamool Congress: ভোটে গো-হারা হেরেছে স্বামী, দাপুটে তৃণমূল নেত্রীকে দেখা মাত্রই ঘিরে ধরল শয়ে শয়ে মানুষ, উঠল চোর চোর স্লোগান
দেখা মাত্রই প্রবল বিক্ষোভ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 8:23 PM
Share

বাঁকুড়া: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রথম নিজের দফতরে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যে এই অভিজ্ঞতা হবে তা কে জানতো! যেতেই এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্তর স্ত্রী তথা তৃণমূল পরিচালিত পাত্রসায়ের সমিতির সভাপতি পূরবী মল্লিক দত্ত। তাঁকে ঘিরে রেখে এলাকার কয়েক’শো পুরুষ ও মহিলা চোর চোর স্লোগান দিতে শুরু করে। খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের সাহায্য নিয়ে কোনওরকমে এলাকা ছাড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি। 

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ওন্দা বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। বিপুল ভোটে তিনি শুধু পরাজিত হয়েছেন তাই নয়, সমগ্র বাঁকুড়া জেলাতেই কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল। দলের এই বিপর্যয়ের পর থেকেই পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির দফতরে যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন সুব্রত দত্তর স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী মল্লিক দত্ত। 

এদিন দুপুরে পূরবী দেবী পঞ্চায়েত সমিতির দফতরে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতে যান। সেই খবর এলাকায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। আর তাতেই কাতারে কাতারে মানুষ জোড়ো হতে শুরু করেন পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির দফতরে। বিকেলে তিনি বৈঠক সেরে দফতর ছেড়ে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন এলাকার মানুষ। পঞ্চায়েত সমিতির ব্যাপক বেনিয়ম, দুর্নীতি, বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপোষণ-সহ বিভিন্ন অভিযোগ তুলে পূরবী মল্লিক দত্তকে ঘিরে চলে বিক্ষোভ। পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে রেখে চলে চোর চোর স্লোগানও। পরে খবর পেয়ে বিক্ষোভকারীদের কাছ থেকে পূরবী মল্লিক দত্তকে উদ্ধার করে পাত্রসায়ের থানার পুলিশ। 

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ