AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: পিক আপ ভ্যানের ধাক্কা, মৃত্যু হল দুই বাইক আরোহীর

Bankura Accident: জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায় আচমকাই উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইককে। ধাক্কার অভিঘাতে ওই বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন।

Bankura: পিক আপ ভ্যানের ধাক্কা, মৃত্যু হল দুই বাইক আরোহীর
হাসপাতালের বাইরে উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2026 | 12:17 PM
Share

বাঁকুড়া:  পিক আপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই বাইক আরোহীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের উপর জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অভিজিৎ কর্মকার ও বাপন মিদ্যা। দুজনেরই বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিষ্ণুপুর শহরের ৬ বন্ধু ৩ টি বাইকে চড়ে বিষ্ণুপুর থেকে জয়পুরে বেড়াতে যায়। দুপুরে জয়পুরের একটি হোটেলে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার মুখে তারা বিষ্ণুপুরের দিকে ফিরে আসছিল।

জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায় আচমকাই উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইককে। ধাক্কার অভিঘাতে ওই বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর জানাজানি হতেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিজনেরা। ঘটনায় ঘাতক পিক আপ ভ্যানের চালক ও খালাসিও জখম হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।