AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC leader Threat Video Birbhum: ‘অন্য কোথাও ভোট দিলে কেটে পিস পিস করে দেব’, ভোটের দু’দিন আগে ভাইরাল তৃণমূল নেতার ভিডিয়ো

Birbhum Poll Row: বিজেপি যে অভিযোগে করছে তাতে বলা হয়েছে, ডালিম নাকি বলেন যদি ভোট অন্য কোনও দলে পড়ে, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। এমনকি ভোটদাতাদের তালিকা প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, শারীরিক ভাবে হেনস্থা করা হবে ববেও হুমকিও দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই।

TMC leader Threat Video Birbhum: 'অন্য কোথাও ভোট দিলে কেটে পিস পিস করে দেব', ভোটের দু’দিন আগে ভাইরাল তৃণমূল নেতার ভিডিয়ো
শোরগোল এলাকার রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2026 | 3:06 PM
Share

লাভপুর: দুয়ারে নির্বাচন। কিন্তু ভোটের ঠিক মুখে বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। লাভপুরের এক তৃণমূল নেতা বলছেন, অন্য কোথাও ভোট পড়লে কেটে পিস পিস করে দেওয়া হবে। ইতিমধ্যেই তাঁর হুমকি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। ইতিমধ্যেই এ ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। ঘটনা লাভপুর বিধানসভার অন্তর্গত দাঁড়কা অঞ্চলের সাউগ্রামের। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পাড়ার নেতা ডালিম শেখ একটি দলীয় গ্রাম্য বৈঠকের সময় গ্রামবাসীদের উদ্দেশ্যে এই হুমকি দেন। 

বিজেপি যে অভিযোগে করছে তাতে বলা হয়েছে, ডালিম নাকি বলেন যদি ভোট অন্য কোনও দলে পড়ে, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। এমনকি ভোটদাতাদের তালিকা প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, শারীরিক ভাবে হেনস্থা করা হবে ববেও হুমকিও দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। যদি অন্য কোথাও ভোট পড়ে কেটে পিস পিস করে দেওয়া হবে। এমনই বক্তব্য উঠে এসেছে ভিডিয়োতে। তাতেই যেন একেবারে আগুন ঘি পড়েছে। 

তোপের পর তোপ দেগে চলেছে বিজেপি। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। সুর চড়াচ্ছেন শাসকদলের বিরুদ্ধে। এলাকার বিজেপি নেতারা আবার ক্ষোভ উগরে দিচ্ছে পুলিশের বিরুদ্ধে। দেবাশিস বলছেন, তৃণমূল নেতার এই কাণ্ডের কথা তো পুলিশকে জানিয়েছি। কিন্তু কোনও লাভ হচ্ছে না। এরকম হতে থাকলে তো ভোট করা মুশকিল। পুলিশ তো তৃণমূলের হয়ে ভোট করছে। 

Follow Us
ভোটে মাছ নিয়ে টানাপোড়েন, কুলতলির মৎস্যজীবীদের গ্রামের ছবি কী বলছে?
ভোটে মাছ নিয়ে টানাপোড়েন, কুলতলির মৎস্যজীবীদের গ্রামের ছবি কী বলছে?
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু